শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক: উগ্রবাদ সংশ্লিষ্টতার অভিযোগে ১২ জন ৩ দিনের রিমান্ডে *** কেরানীগঞ্জে থানার সামনে ট্রাকে আগুন, আব্দুল্লাহপুরে ককটেল বিস্ফোরণ *** রাজধানীর মিরপুর ও মধ্যবাড্ডায় ৩ বাসে অগ্নিসংযোগ, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ *** ‘আসিফ মাহমুদের দুর্নীতি ও লুটপাটের গডফাদার ড. ইউনূস’ *** শেখ হাসিনার দেশে ফেরার আগেই সরকারের ওপর ‘চাপ’ সৃষ্টি করতে চায় আওয়ামী লীগ *** খুলনায় ‘ভাত চুরি করে খাওয়ার অভিযোগে’ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা *** মুঠোফোনের জন্যই অপ্রতিমকে হত্যা: পুলিশ *** পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ৩১, ইত্তেহাদুল মুজাহিদিনের দায় স্বীকার *** রাজধানীতে মসজিদ থেকে আটক ২৩ জনের ১১ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ *** কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, দলে তিন পরিবর্তন

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১১:০৯ পূর্বাহ্ন, ১১ই নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

এবারের বিশ্বকাপে বাংলাদেশের শেষ মাচ আজ। আর শেষ ম্যাচেই কঠিন পরীক্ষা টাইগারদের। আজ শক্তিশালী অস্ট্রেলিয়ার সামনে বাংলাদেশ। সেমিফাইনালের দৌঁড় থেকে ছিটকে গেলেও বাংলাদেশের কাছে এই ম্যাচ মানরক্ষার। এই ম্যাচের ওপরই নির্ভর করছে ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে টাইগারদের খেলার আশা। 

এমন সমীকরণের ম্যাচে টসভাগ্যে হেরেছেন ভারপ্রাপ্ত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন অসি অধিনায়ক প্যাট কামিন্স। বাংলাদেশ অধিনায়ক জানালেন, টসে জিতলে তিনিও ব্যাটিং নিতেন। আর অস্ট্রেলিয়া অধিনায়ক জানালেন, সকালে একটু সুইং মিলতে পারে তাই এমন সিদ্ধান্ত।

অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। চোটের কারণে অধিনায়ক সাকিব দেশে ফিরেছেন, তাই তার জায়গায় দলে সুযোগ পেয়েছেন আরেক অলরাউন্ডার শেখ মেহেদী হাসান। আগের ম্যাচে ৩ উইকেট নেওয়া তানজিম হাসান সাকিবের জায়গায় এসেছেন মুস্তাফিজুর রহমান। এছাড়া আগের ম্যাচ খেলা শরীফুল ইসলামের পরিবর্তে আছেন নাসুম আহমেদ। বাংলাদেশ আজ নেমেছে দুই পেসার ও তিন স্পিনার নিয়ে।

এদিকে পুনেতে আজ খেলছেন না গ্লেন ম্যাক্সওয়েল। অস্ট্রেলিয়া বিশ্রাম দিয়েছে মিচেল স্টার্ককেও। আফগানিস্তানের বিপক্ষে ভার্টিগো সমস্যার কারণে না খেলা স্টিভ স্মিথের সঙ্গে ফিরেছেন শন অ্যাবট।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।

অস্ট্রেলিয়া একাদশ: ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, মারনাস লাবুশেন, জশ ইংলিস (উইকেটকিপার), মার্কাস স্টয়নিস, শন অ্যাবট, প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যাডাম জ্যাম্পা, জশ হ্যাজলউড।

আই. কে. জে/ 

ক্রিকেট বাংলাদেশ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক: উগ্রবাদ সংশ্লিষ্টতার অভিযোগে ১২ জন ৩ দিনের রিমান্ডে

🕒 প্রকাশ: ১১:৩৫ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

কেরানীগঞ্জে থানার সামনে ট্রাকে আগুন, আব্দুল্লাহপুরে ককটেল বিস্ফোরণ

🕒 প্রকাশ: ১১:২৫ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

রাজধানীর মিরপুর ও মধ্যবাড্ডায় ৩ বাসে অগ্নিসংযোগ, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ

🕒 প্রকাশ: ১১:২২ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

‘আসিফ মাহমুদের দুর্নীতি ও লুটপাটের গডফাদার ড. ইউনূস’

🕒 প্রকাশ: ০৭:১৮ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনার দেশে ফেরার আগেই সরকারের ওপর ‘চাপ’ সৃষ্টি করতে চায় আওয়ামী লীগ

🕒 প্রকাশ: ০৬:৫৩ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250