শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা *** কুষ্টিয়ার ‘ওপরওয়ালা’ দাবি করে দেওয়া আমির হামজার বক্তব্য ভাইরাল *** অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে: অর্থমন্ত্রী *** ‘ইউনূস সরকারের মতো তারেক সরকারকে সময় দিতে চান না মাহফুজ আনাম’ *** মন্ত্রীপর্যায়ে ‘কাঁচা’ কথাবার্তা অপরাধকে উসকে দিচ্ছে: জামায়াত আমির *** বগুড়া থেকে শুরু ফ্যামিলি কার্ড বিতরণ, উদ্বোধন ১০ই মার্চ *** সাহসিকতার সঙ্গে পাকিস্তানের আগ্রাসনের জবাব দেওয়া হবে: সাবেক আফগান প্রেসিডেন্ট *** দেশে ৫.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল খুলনার কাছে

আ.লীগের প্রার্থী হতে চান অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:০৭ অপরাহ্ন, ১৮ই নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

তফসিল ঘোষণার পর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলটির সভাপতির পর উৎসবের আমেজে মনোনয়ন ফরম সংগ্রহ করছেন মনোনয়ন প্রত্যাশী প্রার্থীরা। নির্বাচন সামনে রেখে ইতিমধ্যেই মনোনয়ন পেতে দৌড়ঝাপ শুরু করে দিয়েছেন রাজনৈতিক নেতারা। সেই তালিকায় আছেন শোবিজের কয়েকজন তারকাও।

শোনা যাচ্ছে, চিত্রনায়ক ফেরদৌস ও চিত্রনায়িকা মাহিয়া মাহি পর ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী হতে চান নায়িকা অপু বিশ্বাস। তিনিও দলটির পক্ষে সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অপু বিশ্বাস বলেন, ‘এবার নির্বাচনে প্রার্থী হওয়া নিয়ে পরিকল্পনা রয়েছে। আমার কাছে মনে হয় নারীদের তুলে ধরতে একজন নারীই প্রয়োজন। যেমনটা আমাদের প্রধানমন্ত্রী। তিনি সবসময় নারী নেতৃত্বকে সাপোর্ট দেন।’

তিনি আরও বলেন, ‘অপু বিশ্বাসের জায়গা নারীদের কাছে ভিন্নরকম। বিশেষ করে ব্যক্তিত্ব, সন্তানের মা এবং একজন নারী হিসেবে। তো প্রার্থী হওয়ার সেই সুযোগ যদি আমাকে করে দেয়, তাহলে অবশ্যই আমি নির্বাচন করব।’

এর আগে একাদশ সংসদ নির্বাচনেও প্রার্থী হওয়ার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন অপু। কিন্তু আ.লীগ থেকে তাকে মনোনয়ন দেওয়া হয়নি।

ওআ/

অপু বিশ্বাস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250