বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জাতিসংঘ সাধারণ পরিষদের মূল অধিবেশনে ভাষণ বলে ইউনূসকে নিয়ে মিথ্যাচার *** ফুটেজে সম্পৃক্ততা পেয়ে সেই কিশোরকে হেফাজতে নিয়েছে পুলিশ *** বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: গতকাল আটক সেই কিশোরের নাম নেই মামলায় *** আওয়ামী লীগ আমলের ‘দুর্নীতির’ তদন্তের সুপারিশ সংসদীয় কমিটির *** শেখ হাসিনার ষড়যন্ত্রে সায় দিচ্ছে গুপ্ত বাহিনী: রিজভী *** আগেভাগেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ঝাঁপ শুরু, ট্রাম্পের পর কে *** মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এআই, জাতিসংঘে প্রযুক্তি নেতাদের সতর্কবার্তা *** শ্রীলঙ্কায় জঙ্গিদের ইস্টার সানডে হামলা—মূল হোতা নাউফার মৌলভির ২২০ বছর কারাদণ্ড *** সরকারি সব কমিটি থেকে সরানো হচ্ছে আওয়ামীপন্থীদের *** লঞ্চের ভাড়া বাড়ল, রেলের বিষয়ে সিদ্ধান্ত হয়নি

আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনলেন মাশরাফী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:২৮ অপরাহ্ন, ২০শে নভেম্বর ২০২৩

#

ফাইল ছবি (সংগৃহীত)

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র কিনেছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

সোমবার (২০ নভেম্বর) সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দলটির কেন্দ্রীয় কার্যালয় থেকে তার পক্ষে ফরম সংগ্রহ করেন নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস চন্দ্র বোস।

তথ্যটি নিশ্চিত করেছেন খুলনা বিভাগের মনোনয়ন ফরম বিক্রির দায়িত্বে থাকা নেতা শফিকুল ইসলাম শফিক।

এর আগে শনিবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনয়ন ফরম সংগ্রহের মধ্য দিয়ে শুরু হয় এ কার্যক্রম। প্রথম দিনে ১ হাজার ৭৪ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেন। দ্বিতীয় দিন রোববার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মোট ১ হাজার ২১২টি বিক্রি করা হয়। ফলে দুই দিনে ২ হাজার ২৮৬টি ফরম বিক্রি হয়েছে। এতে আওয়ামী লীগের আয় হয়েছে ১১ কোটি ৪৩ লাখ টাকা।

আরো পড়ুন: মনোনয়ন ফরম কিনলেন রওশন এরশাদ

রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলটির কার্যালয়ে আট বিভাগের জন্য স্থাপন করা হয় ১০টি বুথ। সেখান থেকে ফরম বিক্রি করা হয়। মনোনয়ন ফরম বিক্রির এই কার্যক্রম চলবে আগামী মঙ্গলবার (২১ নভেম্বর) পর্যন্ত। এবার আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ হাজার টাকা। মনোনয়ন ফরম বিক্রি শেষ হলে দলের মনোনয়ন বোর্ড যাচাই-বাছাই শেষে ৩০০ আসনে নৌকার প্রার্থী চূড়ান্ত করবে আওয়ামী লীগ।

এসকে/ 

আওয়ামী লীগ মাশরাফি মর্তুজা মনোনয়ন ফরম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250