রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ক্ষমতায় গেলে নাহিদকে মন্ত্রী করার প্রতিশ্রুতি জামায়াত আমিরের *** করোনার পর দেশে অ্যালার্জির ওষুধ বিক্রি বেড়েছে *** ‘একেকটা জঙ্গি ছেলে এখন জাতীয় নেতা হয়ে বসে আছে’ *** সংবাদকর্মীদের তুলে নেওয়া মুক্ত গণমাধ্যমের জন্য ‘ভীতিমূলক দৃষ্টান্ত’: টিআইবি *** ঢাকার ৬ স্থানে তারেক রহমানের জনসভা আজ *** মঙ্গলবার শেষ হচ্ছে নির্বাচনী প্রচারণা *** ‘ঘুষখোর পণ্ডিত’ নামে আপত্তি, বিজেপির রোষে বলিউডের জনপ্রিয় অভিনেতা *** সাবেক প্রিন্স অ্যান্ড্রুর দুই মেয়ের সঙ্গেও কুখ্যাত এপস্টেনের দেখাসাক্ষাৎ ছিল *** তারেক রহমানকে নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ *** ক্ষমতায় গেলে ‘বিডিআর’ নাম পুনর্বহাল করবে বিএনপি

আগামী বছর থেকে সিলেবাস পুনর্বিন্যাস করে পরীক্ষা : শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৪১ অপরাহ্ন, ৭ই জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

আগামী বছর থেকে সিলেবাস পুনর্বিন্যাস করে পরীক্ষা নেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

শুক্রবার (৭ জুলাই) চাঁদপুর সার্কিট হাউসে প্রশ্নের জবাবে সাংবাদিকদের এ কথা জানান তিনি। পরে তিনি যুব মহিলা লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা ও কেক কাটার অনুষ্ঠানে অংশ নেন।

মন্ত্রী বলেন, আগামী পরীক্ষাগুলোতে সিলেবাস পুনর্বিন্যাস করা হবে।

ডেঙ্গু প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে ডেঙ্গুর বিষয়ে ব্যবস্থা নেয়া হয়েছে। শুধু শিক্ষাপ্রতিষ্ঠানে নয়, বাসাবাড়িও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।

অন্তত তিন দিন পরপর বাসাবাড়ি পরিষ্কার করার আহ্বান জানান মন্ত্রী।

সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক বশির আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, চাঁদপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ নুরুল ইসলাম নাজিম দেওয়ানসহ অনেকে।

ওআ/

শিক্ষামন্ত্রী সিলেবাস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250