রবিবার, ১লা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানের সর্বোচ্চ নেতা খামেনি ‘বেঁচে নেই এমন লক্ষণ পাওয়া গেছে’, দাবি নেতানিয়াহুর *** কুয়েতের সব মসজিদে তারাবির নামাজ বন্ধ ঘোষণা *** মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে চিন্তিত সরকার *** খামেনির অবস্থা কোথায়, জানে না ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো বার্তা পেয়েছে কি আওয়ামী লীগ? *** এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সেতুমন্ত্রী, নাহিদের উচ্ছ্বাস *** চট্টগ্রাম থেকেও মধ্যপ্রাচ্যে ফ্লাইট বাতিল *** ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা: জেদ্দায় আটকা পড়েছেন মুশফিক *** খামেনি জীবিত, উত্তেজনা কমাতে আগ্রহী ইরান: আব্বাস আরাগচি *** অনেক আশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে মানুষ: তারেক রহমান

আগে যা করেছি, না বুঝেই করেছি: সানাই মাহবুব

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:২৩ অপরাহ্ন, ২৮শে জুলাই ২০২৩

#

বিয়ে করে ধর্মীয় জীবন যাপনের পথ বেছে নেন সানাই মাহবুব। বিদায় জানিয়েছিলেন বিনোদন দুনিয়াকে। তবে এক বছরের মাথায় বিচ্ছেদের পথে হাঁটছেন তিনি। এখনও আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের খবর প্রকাশ্যে না আসলেও আলাদা থাকছেন তারা।

এদিকে বিরতির পর ফের অভিনয়ে ফিরতে চান সানাই। সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা নিজেই জানিয়েছেন তিনি। সেইসঙ্গে জানিয়েছেন, বাধ্য হয়ে মিডিয়া ছেড়েছিলেন তিনি।

তিনি বলেন, ‘আমি একপ্রকার বাধ্য হয়েই মিডিয়া ছেড়েছিলাম। আপনারা জানেন, আমি বারবার বাসা পরিবর্তন করতাম। কারণটা অনেকেই জানেন, আবার অনেকেরই অজানা। আজ বলছি- আমাকে বিভিন্ন মোবাইল নাম্বার থেকে কল করে মেরে ফেলার হুমকি দেওয়া হতো। বলা হতো- আমাকে টুকরো টুকরো করে কেটে ফেলবে; আমার বাবা-মাও চিনতে পারবেন না।’

সানাই আরও বলেন, ‘আগে যা করেছি, না বুঝেই করেছি। এখন সামাজিক এবং ভালো গল্পের মিউজিক ভিডিও, নাটক, সিনেমায় কাজ করতে চাই। আগে না বুঝেই কাজ করতাম। এখন আমার বয়স বেড়েছে। ভালো-মন্দের পার্থক্য বুঝি। ছোটবেলা থেকেই আমি সহজ-সরল স্বভাবের। অনেকেই আমার এ সরলতার সুযোগ কাজে লাগিয়েছেন।’

এর আগে কাজ খুঁজে পাচ্ছেন না উল্লেখ করে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘এখনও কোনো কাজ পাইনি, কারণ যে ধরনের কাজ খুঁজছি তা পাচ্ছি না। আমি শালীনতা বজায় রেখে কাজ করতে চাই। এখনও মনের মতো কাজ না পেলেও শিগগিরই কাজ পেয়ে যাব।’

২০২২ সালের ২৭ মে আবু সালেহ মুসার সঙ্গে বিয়ে হয় সানাইয়ের। তার পৈতৃক নিবাস নীলফামারীতে এবং স্বামীর বাড়ি একই জেলার কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলি ইউনিয়নের দক্ষিণ দুরাকুঠি এলাকায়।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছিলেন সানাই। এরপরই তার বিচ্ছেদের বিষয়টি সামনে আসে। তিনি জানান, তার স্বামী শারীরিকভাবে অক্ষম। নানা চিকিৎসা করালেও সমাধান হয়নি।

ওআ/

সানাই

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250