মঙ্গলবার, ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাভারকরকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, সোনিয়া গান্ধীকে আইনি নোটিশ *** গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৭০ পোশাক কারখানায় ছুটি *** ২৬ নভেম্বর থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, বিনা খরচে যাবেন ১১২ বাংলাদেশি *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখায় সাংবাদিক চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের *** আজ চূড়ান্ত হতে পারে পোশাকশ্রমিকদের বেতন, মালিকপক্ষের প্রস্তাব ১৫৭০০ টাকা *** প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ, সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির *** জামায়াত ‘সন্ত্রাসীদের’ আখ্যা দেয় ‘শহীদ’, আমিরের অস্ট্রেলিয়া সফরে আন্তর্জাতিক সংগঠনের প্রতিবাদ *** বাস্তবতা ও আকাঙ্ক্ষা দুই জিনিস, শেখ হাসিনাকে হাতকড়া পরে আসতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** শেখ হাসিনার দেশে ফেরার তারিখ জানিয়ে মোজাম্মেল আলী কেন আলোচনায় *** শেখ হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান: রয়টার্স

ইমার্জিং এশিয়া কাপ

আফগানিস্তানকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৪৯ অপরাহ্ন, ১৮ই জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

সেমিফাইনালে উঠতে গেলে জয়ের বিকল্প নেই। বাঁচা-মরার এই লড়াইয়ে কাঙ্ক্ষিত জয়টাই পেয়েছেন সৌম্য সরকার-সাইফ হাসানরা। ইমার্জিং এশিয়া কাপের লড়াইয়ে আফগানিস্তানকে হারিয়ে প্রতিযোগিতাটির সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ।

আজ (মঙ্গলবার) শ্রীলঙ্কার কলম্বোয় অনুষ্ঠিত ইমার্জিং এশিয়া কাপের গ্রুপ পর্বে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ-আফগানিস্তান। পি সারা ওভালের এই ম্যাচে আফগানদের ২১ রানে হারিয়ে সেমিফাইনালের টিকিট পেয়েছে লাল-সবুজ জার্সিধারীরা।

টস জিতে আগে ব্যাট করা বাংলাদেশের শুরুটা ভালো ছিল না। তবে মিডল অর্ডারে মাহমুদুল হাসান জয়ের দুর্দান্ত সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ৩০৮ রান করে বাংলাদেশ। কঠিন এই লক্ষ্য তাড়া করতে নেমে আফগানিস্তান ৮ উইকেটে করতে পারে ২৮৭ রান।


ছবি: সংগৃহীত

এই জয়ে গ্রুপ ‘এ’ থেকে ৪ পয়েন্ট নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। সমান ৩ খেলায় আফগানদেরও পয়েন্ট ৪। তবে নেট রানরেটে পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে দলটি। তারপরও তাদের সেমিফাইনাল নিশ্চিত হয়নি। দ্বিতীয় দল হিসেবে এই গ্রুপ থেকে কারা শেষ চারে যাবে, সেটা নির্ধারণ হবে শ্রীলঙ্কা-ওমান ম্যাচের পর।

কলম্বোর ম্যাচে বাংলাদেশের দুই ওপেনার নাঈম শেখ (১৮) ও তানজিদ হাসান (৯) সুবিধা করতে পারেননি। চারে নামা অধিনায়ক সাইফ হাসানও (৪) ব্যর্থ। তবে ৩৪ রানে ৩ উইকেট হারানো এই বাংলাদেশই ঘুরে দাঁড়ায় জয় ও জাকির হাসানের ব্যাটে।

চমৎকার ব্যাটিংয়ে জাকির ৭২ বলে ৬২ রানে আউট হলেও সেঞ্চুরি পূরণ করেন জয়। দারুণ ব্যাটিংয়ে ১১৪ বলে তিনি খেলেন ১০০ রানের ইনিংস। ম্যাচসেরার পুরস্কার জেতা জয় তার ইনিংসটি সাাজন ১২ চার ও ২ ছক্কায়।

সৌম্য সরকারও রান পেয়েছেন। ৪২ বলে খেলেছেন ৪৮ রানের ইনিংস। তার সঙ্গে মেহেদী হাসানের ১৯ বলে খেলা হার না মানা ৩৬ রানে বাংলাদেশের সংগ্রহ ৩০০ ছাড়ায়।

আফগানদের সবচেয়ে সফল বোলার মোহাম্মদ সেলিম। ১০ ওভারে ৬৫ রান দিয়ে তার শিকার ৪ উইকেট।

আরো পড়ুন: বাংলাদেশের বিপক্ষে সূচি ঘোষণা করল নিউজিল্যান্ড ক্রিকেট

৩০৯ রানের লক্ষ্যে খেলতে নেমে আফগানরা ভালোই লড়াই করেছে। ওপেনার রিয়াজ হাসান খেলেছেন সর্বোচ্চ ৭৮ রানের ইনিংস। এছাড়া বাহির শাহ (৫৩*), নুর আলী জাদরান (৪৪) ও শহীদউল্লাহ (৪৪) চেষ্টা করেছেন, কিন্তু জেতাতে পারেননি দলকে।

বাংলাদেশের সবচেয়ে সফল বোলার তানজীম হাসান সাকিব। এই পেসার ১০ ওভারে ৬৭ রান দিয়ে পেয়েছেন ৩ উইকেট। আর ২টি করে উইকেট নিয়েছেন রাকিবুল হাসান ও সৌম্য সরকার।

এম/


ইমার্জিং এশিয়া কাপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সাভারকরকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, সোনিয়া গান্ধীকে আইনি নোটিশ

🕒 প্রকাশ: ০৭:০০ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৭০ পোশাক কারখানায় ছুটি

🕒 প্রকাশ: ০৬:৪১ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

২৬ নভেম্বর থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, বিনা খরচে যাবেন ১১২ বাংলাদেশি

🕒 প্রকাশ: ০৬:৩৩ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখায় সাংবাদিক চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের

🕒 প্রকাশ: ০৬:২৪ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

আজ চূড়ান্ত হতে পারে পোশাকশ্রমিকদের বেতন, মালিকপক্ষের প্রস্তাব ১৫৭০০ টাকা

🕒 প্রকাশ: ০৬:০০ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250