শুক্রবার, ২৩শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশে বেসরকারি খাতে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান *** রুয়েটের বাসে প্রধানমন্ত্রী, ‘স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যের জেরে আইনের আওতায় বাবা-ছেলে *** প্রধানমন্ত্রীর কাছাকাছি যাওয়ার চেষ্টা, মিরপুরে গ্রেপ্তার ১ *** প্রধানমন্ত্রীর জাপান সফরকালে রাষ্ট্রদূতকে ঢাকায় রাখার সিদ্ধান্ত *** মাজারের সিন্দুক ও মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরি *** এআই-ছবি ছড়িয়ে ঘৃণা উসকে দেওয়া সব ধর্মের জন্য অবমাননাকর: রুমিন ফারহানা *** সাজেকে পর্যটক ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর গুলি, ৩ হাজার পর্যটক উদ্ধার *** সাজেককে ঘিরে ‘কী হচ্ছে’, প্রশ্ন শফিকুর রহমানের *** সৌদি আরবে ১২ বছরে ২০৮৪ জনের মৃত্যুদণ্ড, চলতি বছরের প্রথম ছয় মাসেই ১০০ *** সারোগেসি পদ্ধতিতে প্রথম সন্তানের অপেক্ষায় নেদারল্যান্ডসের প্রথম সমকামী প্রধানমন্ত্রী

বলিউড

আবার আসছে ‘কোই মিল গ্যায়া’র যাদু

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০৭ অপরাহ্ন, ৩রা আগস্ট ২০২৩

#

‘কোই মিল গ্যায়া’ - ছবি: সংগৃহীত

বলিউডের অন্যতম আইকনিক সিনেমা ‘কোই মিল গ্যায়া’ জুড়ে যেন রয়েছে অসাধারন কিছু স্মৃতি। এ সিনেমার প্রধান আকর্ষণ ছিল, যাদুর ভূমিকা। ২০০৩ সালে মুক্তি প্রাপ্ত সিনেমাটিকে হৃতিক রোশন ও প্রীতি জিনতার আসাধারন অভিনয় বক্সঅফিসে এনে দিয়েছিল ব্লকবাস্টারের স্বীকৃতি। হৃতিক-প্রীতি অভিনীত ছবি: সংগৃহীতদেখতে দেখতে ২০ বছর পেরিয়েছে। আর তাই ২০ বছর পূর্তি উপলক্ষে ৪ আগস্ট সারা দেশে আবার মুক্তি পাবে সিনেমাটি।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, ‘কোই মিল গ্যায়া’ সিনেমাটির ২০ বছর পূর্তি উপলক্ষে পরিচালক রাকেশ রোশন পিভিআরের সহযোগিতায় ভারতের ৩০টি শহরে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। পরিচালক রাকেশ রোশন জানান, আজও তিনি ইন্টারনেটে ছবিটি নিয়ে নানারকম মেমে দেখতে পান।  তার কথায়, “আমাদের চলচ্চিত্রের কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি মানসিক প্রতিবন্ধী যুবক, ছেলেটির গভীর আবেগপূর্ণ গল্প, তার যাত্রা, তার মা, বন্ধুবান্ধব এবং নিশার সঙ্গে তার সম্পর্ক, একমাত্র প্রাপ্তবয়স্ক মেয়ের তাকে বোঝা, জাদু নামের এক বন্ধুত্বপূর্ণ এলিয়েনের সঙ্গে ওই প্রতিবন্ধী ছেলেটির সম্পর্ক, ন্যূনতম ভিএফএক্স সবটাই এই ছবিটির মূল ইউএসপি।” 


 ‘কোই মিল গ্যায়া’ - ছবি: সংগৃহীত

রাকেশ রোশান আরও বলেন, “সিনেমাটি মূলত শিশুদের সঙ্গে সংযুক্ত। আমাদের ভাবনা হল, এই সিনেমাটির নস্টালজিয়াকে পুনরুজ্জীবিত করা এবং পিভিআর আইনক্স সিনেমায় এটিকে পুনরায় মুক্তি দেওয়া। আমরা আশা করি একটি পারিবারিক ভ্রমণের মাধ্যমে অভিভাবকেরা নিজেদের পুরোনো স্মৃতিতে ফিরে যাবেন এবং তাদের বাচ্চাদের সিনেমা হলে নিয়ে যাবেন। নতুন প্রজন্মকে জাদুর সঙ্গে পরিচয় করিয়ে দেবেন। সিনেমার আবারও মুক্তি দর্শককে নস্টালজিক করে তুলবে। এই ছবিতে হৃতিক রোশন, প্রীতি জিনতা এবং রেখা মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন। এই ছবির সংস্করণ হিসেবে কৃষ এবং কৃষ ৩ নামে আরও দুটি চলচ্চিত্র মুক্তি পেয়েছিল।

আরো পড়ুন: শ্রদ্ধাকে প্রেম নিবেদন করলেন কে?

২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘কোই মিল গ্যায়া’ সুপারহিট এ সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন হৃতিক রোশন ও প্রীতি জিনতা। আরো রয়েছেন রেখা, জনি লিভার, প্রেম চোপড়া, রজত বেদী এবং অন্যান্য তারকা।

এম/


বলিউড ‘কোই মিল গ্যায়া’ যাদু

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250