শুক্রবার, ২৩শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশে বেসরকারি খাতে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান *** রুয়েটের বাসে প্রধানমন্ত্রী, ‘স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যের জেরে আইনের আওতায় বাবা-ছেলে *** প্রধানমন্ত্রীর কাছাকাছি যাওয়ার চেষ্টা, মিরপুরে গ্রেপ্তার ১ *** প্রধানমন্ত্রীর জাপান সফরকালে রাষ্ট্রদূতকে ঢাকায় রাখার সিদ্ধান্ত *** মাজারের সিন্দুক ও মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরি *** এআই-ছবি ছড়িয়ে ঘৃণা উসকে দেওয়া সব ধর্মের জন্য অবমাননাকর: রুমিন ফারহানা *** সাজেকে পর্যটক ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর গুলি, ৩ হাজার পর্যটক উদ্ধার *** সাজেককে ঘিরে ‘কী হচ্ছে’, প্রশ্ন শফিকুর রহমানের *** সৌদি আরবে ১২ বছরে ২০৮৪ জনের মৃত্যুদণ্ড, চলতি বছরের প্রথম ছয় মাসেই ১০০ *** সারোগেসি পদ্ধতিতে প্রথম সন্তানের অপেক্ষায় নেদারল্যান্ডসের প্রথম সমকামী প্রধানমন্ত্রী

টালিউড

আবারও মা হতে চলেছেন শুভশ্রী

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৫০ অপরাহ্ন, ২৮শে জুন ২০২৩

#

দ্বিতীয়বার মা হতে চলেছেন শুভশ্রী । ২০২০ সালের সেপ্টেম্বরে ছেলে ইউভানের জন্ম দেন তিনি। তিন বছর পর আসতে চলেছে নতুন অতিথি। সম্প্রতি সকলের সঙ্গে ভাগ করে নিলেন এই সুখবর।

২০১৮ সালের মে মাসে পরিচালক রাজকে বিয়ে করেন অভিনেত্রী। বিয়ের পাঁচ বছর পর দ্বিতীয় সন্তান আসার সুখবর দিলেন তারকা দম্পতি। 

করোনা পরিস্থিতির সময়ে প্রথমবার মা হওয়ার কথা ঘোষণা করেন শুভশ্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে দ্বিতীয়বার মা হওয়ার ইচ্ছাও প্রকাশ করেছিলেন তিনি। তবে এমন সুখবরের পূর্বাভাস তা অনেকেই আন্দাজ করেননি।

ছেলেকে ঘিরেই তাদের পৃথিবী, এ কথা বার বার বলে এসেছেন তারা। এবার পরিবারে যোগ হতে চলেছে নতুন সদস্য। সেই ঘোষণাও নায়িকা করলেন অন্যভাবে। শুভশ্রী এবং রাজের হাত ধরে লাফাচ্ছে তাদের তিন বছরের ছেলে। সেই ছবিতে শুধু দেখা যাচ্ছে তাদের হাত। ইউভানের চোখে মুখে স্পষ্ট উত্তেজনা। পরনে সাদা টি-শার্ট। যেখানে লেখা 'বড় দাদা'। এমন ছবি পোস্ট করে নায়িকা লেখেন,‘ইউভান এবার বড় দাদায় উত্তীর্ণ হলো।’

আরো পড়ুন: এবার বাবা শাহরুখের ছবিতে অভিনয় করবেন সুহানা

এই খবর প্রকাশ্যে আসা মাত্র নায়িকার ইনস্টাগ্রাম ভরে উঠেছে শুভেচ্ছা বার্তায়। মৌনি রায় থেকে শ্রাবন্তী চট্টোপাধ্যায় একে একে সবাই ভালোবাসা জানিয়েছেন। মৌনি লিখেছেন, অনেক ভালোবাসা নতুন অতিথির জন্য। আমি যে তার প্রিয় মাসি হতে চলেছি, তা বলতে কোনও দ্বিধা নেই। 

 ‘ধর্মযুদ্ধ’ ছবির শ্যুটিংয়ের সময় নায়িকা জানতে পেরেছিলেন যে, তিনি প্রথমবার মা হতে চলেছেন। তখন করোনা পরিস্থিতির জন্য সকলে উদ্বেগেও ছিলেন। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক। এই মুহূর্তে 'ডান্স বাংলা ডান্স'-এর মঞ্চে বিচারক হিসেবে দেখা যাচ্ছে নায়িকাকে। 

এম/


Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250