শনিবার, ২৪শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দেশের বিভিন্ন কারাগারে ৪০৭ বিদেশি, সাজা শেষে ফেরার অপেক্ষায় ১৭২ *** সাজেক সড়কে অবরোধ অব্যাহত, রিসোর্টের ৬০ শতাংশ বুকিং বাতিল *** দ্রুততম মানব ইমরানুর, মুকুট ধরে রাখলেন শিরিনও *** ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার *** কোনো কিছুই পক্ষে নেই, কেন কঠিন পরীক্ষার মুখোমুখি সৌদি যুবরাজ *** ‘শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরছেন’ জানিয়ে নওগাঁয় মাইকিং *** ছাত্রীকে যৌন হয়রানির খবরে মহিলা মাদ্রাসায় আগুন, শিক্ষককে পুলিশে সোপর্দ *** ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, মাদরাসা শিক্ষক পলাতক *** টঙ্গীতে শিশুকে যৌন নিপীড়ন: মাদ্রাসাশিক্ষককে থাপ্পড়ের ভিডিও ভাইরাল, থানায় পাল্টাপাল্টি অভিযোগ *** বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্টের আগে সুখবর দিল বিসিবি

আবারও সানি লিওনের ভিডিও ভাইরাল!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৪০ অপরাহ্ন, ১৯শে নভেম্বর ২০২৩

#

ফাইল ছবি

সম্প্রতি উত্তরপ্রদেশের বারাণসীতে পুজা দিয়েছেন বলিউড অভিনেত্রী সানি লিওন। বারাণসীতে গঙ্গা আরতির সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। গঙ্গা আরতির ভিডিওটিতে দেখা যাচ্ছে, সানি লিওনের পরনে গোলাপি রঙের আনারকলি পোশাক। তার কপালে সিঁদুরের টিপ এবং গলায় গাঁদার মালা। 

এ দিন অভিনেতা অভিষেক সিংয়ের সঙ্গে হাতজোড় করে পুরোহিতের কথামত পুজোর রীতিনীতি পালন করতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। আরতি শেষে দুজনরে একসঙ্গে ফটো সেশন করতেও দেখা যায়। এসময় সানিকে দেখতে প্রচুর মানুষ ভিড় করেছিল ওই এলাকায়।

এদিকে এই ভিডিও দেখে নেটিজেনরা বলছেন, নিজেদের ‘থার্ড পার্টি’ গানের প্রোমোশন করতে বারাণসী উড়ে গিয়েছেন তারা।

কান চলচ্চিত্র উৎসবে অনুরাগ কাশ্যপ পরিচালিত ‘কেনেডি’ সিনেমায় মুখ্য নারী চরিত্রে অভিনয় করে সানি লিওন প্রশংসিত হয়েছেন। এই সিনেমার প্রিমিয়ারে সানির অভিনয় দেখে আপ্লুত চলচ্চিত্র উৎসবের দর্শকরা। সানি যে এমন অভিনয় করতে পারেন, তা ভাবতেই পারেননি কেউ।

আরো পড়ুন: বলিউডে দীর্ঘদিন টিকে থাকার রহস্য ফাঁস করলেন কারিনা

পরিচালক মহেশ ভাটের ‘জিসম ২’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক করেন। একের পর এক সিনেমা করলেও, সানির শরীর থেকে পর্ন তকমা কিন্তু যায়নি। বরং তার সিনেমা মুক্তি পেলেও, তাকে অভিনেত্রী কম, শুনতে হতো পর্নস্টার। সানি চেষ্টা করেছিলেন এই পরিচিতি ভাঙতে।

সংবাদমাধ্যমকে সানি জানিয়েছিলেন, ‘আমাকে সবাই পর্নস্টার হিসেবেই চেনে। অনেক চেষ্টা করেছি নিজের শরীর থেকে এই তকমা সরিয়ে নিতে। কিন্তু পারিনি। তবে কেনেডি দেখার পর আমাকে কেউ আর শুধু পর্নস্টার বলবে না। কেউ এটাও বলতে পারবে না, যে আমার অতীতের জন্যই এই সিনেমায় সুযোগ পেয়েছি। আমি শুধুই পর্নস্টার… নই’ ।

সূত্র: হিন্দুস্তান টাইমস

এসি/ আই.কে.জে/


সানি লিওন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250