বৃহস্পতিবার, ২৬শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বীর সন্তানদের শ্রদ্ধায় আজ স্মরণ করছে জাতি *** ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদ আটক *** গোলাম রাব্বানীকে সাদিক কায়েমের টেক্সট, স্ক্রিনশট ফাঁস *** ‘আমরা এখন পাকিস্তানি কায়দায় বাংলাদেশি’ *** মিথ্যা ও অপতথ্য ঠেকাতে নতুন প্রকল্প হাতে নিয়েছে তথ্য মন্ত্রণালয়: প্রধানমন্ত্রীর উপদেষ্টা *** দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে বাস নদীতে, হতাহতের শঙ্কা *** কর্মক্ষেত্রে ১৫ শতাংশ সাংবাদিক যৌন হয়রানির শিকার: জরিপ *** সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা *** কুমার শানুর সঙ্গে সম্পর্ক স্বীকার, বিয়ে করতে চান ৬২ বছর বয়সি কুনিকা *** রান্নার সঙ্গে নারীর যে কোনো নাড়ির সম্পর্ক নেই, তা মানুষ জানুক: তসলিমা নাসরিন

আবারও হত্যার হুমকি উরফিকে

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৩৯ অপরাহ্ন, ১৭ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

অশালীন পোশাক পরে সবসময় সমালোচনার শিকার হন উরফি জাভেদ। এসবে পাত্তা দেন না তিনি। সমালোচনাকে বুড়ো আঙুল দেখিয়ে আরও বেশি অর্ধনগ্ন ছবি প্রকাশ করেন। তবে এবার বিপত্তিটা ভালোই বেঁধেছে। হত্যার হুমকি দেওয়া হয়েছে তাকে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

গতকাল বুধবার ঘটেছে এ ঘটনা। উরফি নিজেই সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন সেই হুমকির মেইল। সেখানে লেখা আছে, “ভারতীয় সংস্কৃতিকে দূষিত করার জন্য আপনাকে মেরে ফেলা হবে। খুব শিগগিরই তোকে গুলি মেরে দেওয়া হবে।”

ওই ব্যক্তি আরও লেখেন, “দেশে তিনি যে পরিমাণ নোংরামি শুরু করেছেন, সেই কারণেই তাকে মেরে ফেলা উচিত।” টুইটে এই হুমকির মেইল পোস্ট করে উরফি লেখেন, “আমার জীবনের প্রতিদিনের ঘটনা।”

আরো পড়ুন: জন্মদিনে খোলামেলা পোশাকে শ্রাবন্তী

তবে এ খবর শুনে অনুরাগীরা পাশে দাঁড়িয়েছেন তার। একজন উত্তরে লিখেছেন, “তুমি চিন্তা করো না, অবিলম্বে আইনি সাহায্য নাও। যিনি মেইল পাঠিয়েছেন তার বিরুদ্ধে অভিযোগ লিখিয়ে এসো।” অন্য একজনের বক্তব্য, “এদের এত গুরুত্ব দিও না, তুমি আমার জীবনে দেখা অন্যতম সাহসী মেয়ে। যারা কটূক্তি করছেন তাদের করতে দাও।”

এর আগেও হত্যার হুমকি দেওয়া হয়েছিল উরফিকে। গত বছরের ডিসেম্বরে তাকে ধর্ষণ ও হত্যার হুমকি দেওয়া হয়েছিল। বছর না ঘুরতে ফের প্রাণনাশের হুমকি দেওয়া হলো তাকে। 

এসি/ আই.কে.জে/


উরফি জাভেদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250