শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

আবারো বাবা হলেন জিৎ

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:২০ অপরাহ্ন, ১৬ই অক্টোবর ২০২৩

#

ছবি-ফাইল

ফের বাবা হয়েছেন টলিউডের জনপ্রিয় সুপারস্টার জিৎ। সোমবার (১৬ অক্টোবর) পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তার স্ত্রী। সামাজিক মাধ্যমে তথ্যটি নিশ্চিত করেছেন অভিনেতা নিজেই।

সুখবর দিয়ে জিৎ লিখেছেন, ‘আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমাদের পুত্র সন্তানেক স্বাগত জানালাম এই সুন্দর পৃথিবীতে। আমাদের জন্য প্রার্থনা করবেন।’

জিতের জীবনে এমন সুখবর শুনে শুভেচ্ছা জানিয়েছেন তার সহকর্মীরা। এ ছাড়া অভিনেতার অনুরাগীরা ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন।

আরো পড়ুন: কৃষক শ্রমিক জনতা লীগে যোগ দিলেন গায়ক নকুল কুমার

মা-বাবা, স্ত্রী, কন্যাকে নিয়েই আবর্তিত জিতের জগত। কোনোরকম ফিল্মি পার্টি হোক কিংবা প্রিমিয়ার, কোথাও দেখা যায় না নায়ককে। সিনেমার প্রচার ছাড়া সাংবাদিকদের মুখোমুখিও কম হয়েছেন তিনি।

কয়েকদিন আগে প্রকাশ্যে এসেছে নায়কের নতুন ছবির প্রথম ঝলক। ২৪ নভেম্বর মুক্তি পাওয়ার কথা তার নতুন ছবি ‘মানুষ’। এর আগেই যেন পূজার উপহার পেলেন তিনি।

এসি/ আই.কে.জে

বাবা হলেন জিৎ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250