শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আজ ঠাকুরগাঁও যাচ্ছেন তারেক রহমান *** আজ উত্তরবঙ্গের ৩ জেলায় যাচ্ছেন তারেক রহমান। *** যমুনার সামনে আহতদের কেউ গুলিবিদ্ধ নয়: ঢামেক পরিচালক *** ‘৫ই আগস্টের চেতনা এখন জামায়াতের গর্ভে’ *** মার্কিন নাগরিকদের ‘অবিলম্বে ইরান ছাড়ার’ নির্দেশ ট্রাম্প প্রশাসনের *** যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে ইরানের ‘সম্মতি’ *** ‘মনে করেছিলাম, ড. ইউনূস নির্বাচনের সময়গুলোতে এতটা নিচে নামবেন না’ *** জামায়াতকে ভোট দেওয়া মুসলমানদের ‘জায়েজ’ হবে না: হেফাজত আমির *** নির্বাচনের ফলাফল অত্যন্ত সূক্ষ্ম কৌশলে সাজানো হতে পারে *** জাতীয় পার্টির মহাসচিবের সভায় দর্শকদের দাঁড়িপাল্লা স্লোগান, ভিডিও ভাইরাল

আবারো ভারতের প্রধানমন্ত্রী হচ্ছেন মোদি: সমীক্ষা

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:১১ পূর্বাহ্ন, ২৬শে আগস্ট ২০২৩

#

ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফাইল ছবি

ভারতে এখন নির্বাচন হলে প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদিই জিতবেন। দেশটির সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এবং সি-ভোটার এর এক সমীক্ষায় এমন ফলাফলই উঠে এসেছে। ২০২৪ সালের মার্চ-এপ্রিলে ভারতে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এরই মধ্যে বিভিন্ন সংগঠন আগামী নির্বাচনে দেশটির প্রধানমন্ত্রী কে হবে তা নিয়ে মতামত যাচাই শুরু করেছে। 

ইন্ডিয়া টুডে এবং সি-ভোটার এর সমীক্ষার ফলাফলে বলা হয়েছে, ভারতের ৫৪ শতাংশ ভোটার মনে করছেন এবার বিজেপিকে হারাতে ব্যর্থ হবে ইন্ডিয়া জোট। তবে ৩৩ শতাংশ ভোটার বলেছে, ইন্ডিয়া জোট এবার বিজেপি নেতৃত্বাধীন জোটকে চ্যালেঞ্জ জানাতে পারবে। ইন্ডিয়া নামটি কি ভোটারদের দৃষ্টি আকর্ষণ করতে পেরেছে? এই প্রশ্নের জবাবে ৩৯ শতাংশ ভোটার বলেছেন হ্যাঁ। আর না বলেছেন ৩০ শতাংশ ভোটার।

এবারের লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটের বিরোধী শক্তি হিসেবে দাঁড়িয়েছে ইন্ডিয়া জোট। এই জোটের প্রধানমন্ত্রী পদে কে মুখ হবেন তা ঘোষণা করা হয়নি। তবে তিন প্রার্থীর নাম উঠে এসেছে আলোচনায়। তাঁরা হলেন, কংগ্রেস নেতা রাহুল গান্ধী, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল। ইন্ডিয়া টুডে ও সি-ভোটার সমীক্ষা চালিয়ে বলেছে, ২৪ শতাংশ ভোটার বলেছেন, ইন্ডিয়া জোটের প্রধানমন্ত্রী মুখ রাহুল গান্ধী। মমতা ও কেজরিওয়াল দুজনই ১৫ শতাংশ সমর্থন পেয়েছেন।

এম.এস.এইচ/

ভারত নরেন্দ্র মোদি রাহুল গান্ধী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250