রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাবেক প্রিন্স অ্যান্ড্রুর দুই মেয়ের সঙ্গেও কুখ্যাত এপস্টেনের দেখাসাক্ষাৎ ছিল *** তারেক রহমানকে নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ *** ক্ষমতায় গেলে ‘বিডিআর’ নাম পুনর্বহাল করবে বিএনপি *** পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী, প্রশ্ন আজহারির *** যৌন হয়রানির অভিযোগে বেরোবির ২ শিক্ষককে বরখাস্ত *** ‘আসমানে ফয়সালা হয়ে গেছে তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী’ *** ‘বিএনপিকে খুঁজে বের করতে হবে দলটির ভেতরে জামায়াতের হয়ে কারা কাজ করছে’ *** গণভোটে ‘না’ ভোট দেওয়া কোনো অপরাধ নয়: বায়তুল মোকাররমের খতিব *** এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত *** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

’বিয়ে নিয়ে ভাবছি না, আমরা আমাদের মতো করে বাঁচি’

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:২৬ অপরাহ্ন, ২২শে নভেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

কয়েক বছর ধরে প্রেমের সম্পর্কে আছেন দক্ষিণী অভিনেত্রী শ্রুতি হাসান ও শান্তনু হাজারিকা। শান্তনুর সঙ্গে এই সম্পর্কে সুখী বলে দাবি এই নায়িকার। বিয়ের বিষয়ে ভাবতে চান না কারণ বিয়েতে অনেক ভয়ের কথা জানালেন। তবে অন্য তারকাদের মতো সম্পর্ক নিয়ে কখনোই লুকোচুরি করেননি তারা। দু’জনকে হামেশাই একসঙ্গে কোয়ালিটি টাইম কাটাতে দেখা গেছে।

তবে জনপ্রিয় তারকা জুটি কবে বিয়ের পিঁড়িতে বসছেন?—এমন প্রশ্ন নিয়মিতই শুনতে হচ্ছে তাদের। এবার তেমনই একটি প্রশ্নের জবাবে শ্রুতি বলেন ‘বিয়ে শব্দটিতে ভীষণ ভয় পাই। বিয়ের সঙ্গে এত কিছু জড়িত আছে যে, আমি এই বিষয়ে ভাবতেই চাই না। আমি ওর সঙ্গে ভালো আছি, একসঙ্গে ভালো কাজ করছি, ভালো সময় কাটাচ্ছি। এটা বিয়ের থেকে অনেক ভালো নয় কি?’

আরো পড়ুন: 'দরদ' সিনেমায় শাকিব খানের সঙ্গে সোনাল চৌহানের দারুণ রসায়ন

তবে বিয়ে না করতে চাইলেও শ্রুতি স্পষ্ট করে দেন তিনি শান্তনুর সঙ্গে এই সম্পর্কে সুখী। তাদের সম্পর্কের বিষয়ে কথা বলতে গিয়ে অভিনেত্রী বলেন, ‘আমরা আমাদের মতো করে বাঁচি। আমরা কোনো সামাজিক নিয়মের ধার ধারি না। লোকজন আমাদের বিয়ে নিয়ে কী ভাবছে, আর কী ভাবছে না সেটাও ভাবি না। আমরা যতক্ষণ ভালো বন্ধু আছি, একে অন্যের পাশে আছি, একে অন্যকে সম্মান করছি, ততক্ষণ তো আমি কোনো সমস্যা দেখতে পাচ্ছি না।’

এদিকে শ্রুতি হাসানকে শিগগিরই ‘সালার’ সিনেমায় দেখা যাবে। এছাড়াও হলিউডের ‘দ্য আই’ সিনেমাতেও দেখা যাবে তাকে।

এসি/ আই. কে. জে/

আমাদের মতো করে বাঁচি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250