বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ভালুকায় শ্রমিক বিক্ষোভে পুলিশের বাধা, সাউন্ড গ্রেনেড-টিয়ারশেলে ছত্রভঙ্গ *** শুল্ক আরোপ ট্রাম্পের পলিটিক্যাল ক্যাম্পেইন এজেন্ডার অংশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** বল টেম্পারিং ইস্যুতে অস্ট্রেলিয়ানদের ‘গৃহযুদ্ধ’ থামাতে বললেন স্টোকস *** বাংলাদেশের সার্বভৌমত্বের দিকে ভুলেও চোখ তুলে তাকাবেন না: আইনমন্ত্রী *** ডিসেম্বরে শুধু শীত আসবে, আর কেউ আসবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** রোহিঙ্গা গণহত্যার রায়ের ‘অগ্রহণযোগ্য’ অংশ মানবে না মিয়ানমার *** গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে মাহমুদুর রহমানের বাসায় পুলিশ *** গ্র্যান্ড র‍্যালির মধ্য দিয়ে ১৬ ডিসেম্বর উদযাপন করা হবে: সালাহউদ্দিন আহমদ *** রোহিঙ্গা বিষয়ে আইসিজের রায় হলেও বাস্তবায়নে বহুমুখী সংকট আছে: এম সাখাওয়াত *** মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম চৌধুরী গ্রেপ্তার

আমরা ক্ষমতায়, আমরা কেন গোলমাল করব: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:০১ অপরাহ্ন, ১৯শে জুলাই ২০২৩

#

ওবায়দুল কাদের - ছবি: সংগৃহীত

ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, 'আমরা ক্ষমতায়, আমরা গোলমাল কেন করবো। যত শান্তি থাকবে, আমাদের ভোট তত বাড়বে।'  

বুধবার রাজধানীর তেজগাঁওয়ের সাতরাস্তা মোড়ে আওয়ামী লীগের 'শান্তি ও উন্নয়ন শোভাযাত্রার' আগে  এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, 'সারা বাংলায় দফা একটা শ্লোগান একটা, শেখ হাসিনার বাংলাদেশ।' 


ছবি: সংগৃহীত

বিএনপি নেতাদের উদ্দেশ্য করে তিনি বলেন, 'সাতরাস্তায় আসুন। জনতার ঢল কাকে বলে দেখে যান। অভূতপূর্ব এক বিস্ময়। আজকের এ সমাবেশ বলে দিচ্ছে দেশের মানুষ কী চায় কাকে চায়।'

'আসলে খবর হচ্ছে বিএনপির নেতারা আশার মালা গেঁথে প্রহর গুনেছে কখন আসবে উজরা জেয়া, কখন আসবে ইউরোপীয় প্রতিনিধিরা। তাদের মুখে আনন্দের ধারা,' বলেন তিনি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, 'ইইউ এল, আমেরিকার প্রতিনিধি এসে চলে গেল। বিএনপি তাদের মুখে যা শুনতে চেয়েছিল, তা পায়নি।'

'বিএনপির চোখমুখ শুকিয়ে গেছে। বিএনপি নেতাদের আমেরিকা বলে দিয়েছে তত্ত্বাবধায়ক কী তা আমাদের জানার কোনো দরকার নেই,' যোগ করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, 'বিএনপি চেয়েছিল শেখ হাসিনা ছাড়া নির্বাচন। আমেরিকা বলে গেছে কাউকে ছাড়া নির্বাচন নয়। বাংলাদেশের সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। আমেরিকা বলেছে, ইউরোপীয় ইউনিয়নও বলে গেছে।' 

'শেখ হাসিনার অধীনে নির্বাচন করতে হবে এটাই তাদের (বিএনপির) জ্বালা,' মন্তব্য করেন করেন তিনি।  

দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, 'আপনারা মাথা গরম করবেন না। ওদের (বিএনপির) মাথা গরম। ওরা এখন পায়ে পারা দিয়ে ঝামেলা করতে চায়। আমরা ক্ষমতায়, আমরা গোলমাল কেন করব। শান্তি যত থাকবে, তত আমাদের ভোট বাড়বে।' 

'খেলা হবে, ডিসেম্বরে খেলা হবে। আসল খেলা। আসেন বিএনপির নেতারা। জনগণের শক্তি একদিকে অন্যদিকে আপনাদের সন্ত্রাসী শক্তি,' বলেন তিনি।

আরো পড়ুন: জীবন নিয়ে শঙ্কা প্রকাশ করলেন হিরো আলম

'রাজনৈতিক আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি এখন সন্ত্রাস বেছে নিয়েছে' মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, 'আপনারা (বিএনপি) নির্বাচনে না আসলে সেটা আপনাদের বিষয়। নির্বাচনে বাঁধা দিতে আসলে আমরা জনগণকে নিয়ে প্রতিহত করব।' 

'বিএনপি নেতারা মানসম্মান রাখতে চাইলে আন্দোলনের মাঠ ছেড়ে নির্বাচনে আসুন। গতবার তো পেয়েছেন ৭টা (আসন)। খালি মুখে মানুষ ভোট দেবে না,' বলেন তিনি।

এম/ আই.কে.জে/


ওবায়দুল কাদের

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ভালুকায় শ্রমিক বিক্ষোভে পুলিশের বাধা, সাউন্ড গ্রেনেড-টিয়ারশেলে ছত্রভঙ্গ

🕒 প্রকাশ: ০৬:১৫ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

শুল্ক আরোপ ট্রাম্পের পলিটিক্যাল ক্যাম্পেইন এজেন্ডার অংশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

🕒 প্রকাশ: ০৬:০১ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

বল টেম্পারিং ইস্যুতে অস্ট্রেলিয়ানদের ‘গৃহযুদ্ধ’ থামাতে বললেন স্টোকস

🕒 প্রকাশ: ০৫:৪৬ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

বাংলাদেশের সার্বভৌমত্বের দিকে ভুলেও চোখ তুলে তাকাবেন না: আইনমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:৪০ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

ডিসেম্বরে শুধু শীত আসবে, আর কেউ আসবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:৩২ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250