শুক্রবার, ২৩শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশে বেসরকারি খাতে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান *** রুয়েটের বাসে প্রধানমন্ত্রী, ‘স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যের জেরে আইনের আওতায় বাবা-ছেলে *** প্রধানমন্ত্রীর কাছাকাছি যাওয়ার চেষ্টা, মিরপুরে গ্রেপ্তার ১ *** প্রধানমন্ত্রীর জাপান সফরকালে রাষ্ট্রদূতকে ঢাকায় রাখার সিদ্ধান্ত *** মাজারের সিন্দুক ও মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরি *** এআই-ছবি ছড়িয়ে ঘৃণা উসকে দেওয়া সব ধর্মের জন্য অবমাননাকর: রুমিন ফারহানা *** সাজেকে পর্যটক ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর গুলি, ৩ হাজার পর্যটক উদ্ধার *** সাজেককে ঘিরে ‘কী হচ্ছে’, প্রশ্ন শফিকুর রহমানের *** সৌদি আরবে ১২ বছরে ২০৮৪ জনের মৃত্যুদণ্ড, চলতি বছরের প্রথম ছয় মাসেই ১০০ *** সারোগেসি পদ্ধতিতে প্রথম সন্তানের অপেক্ষায় নেদারল্যান্ডসের প্রথম সমকামী প্রধানমন্ত্রী

বলিউড

আমাকে অনেকেই বাঙালি ভেবে বাংলায় কথা বলে: বিদ্যা বালান

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:১৮ অপরাহ্ন, ১১ই জুলাই ২০২৩

#

বলিউড অভিনেত্রী বিদ্যা বালান - ছবি: সংগৃহীত

বিদ্যাকে দেখে অনেকেই বাঙালি ভেবে বাংলায় কথা বলতে শুরু করেন! সম্প্রতি এমনটাই জানালেন এ নায়িকা। আর হবে নাই বা কেন, তার পথ চলাই যে শুরু হয়েছিল ‘ভালো থেকো’ নামের একটি বাংলা ছবি দিয়ে। পরে ২০০৫ সালে বলিউডে অভিষেক হয় তার। তাও আবার কি না শরৎচন্দ্রের ‘পরিণীতা’ গল্পের প্রেক্ষাপটে তৈরি একই নামের ছবি দিয়ে। ফলে সেখানেও তাকে বাঙালির চরিত্রে দেখা গিয়েছে।

এ ছাড়া ‘কাহানি’ ছবি তো আছেই। ফলে একাধিক বাঙালি চরিত্রে অভিনয় করার দরুণ তাকে অনেকেই বাঙালি বলে ভুল করেন।

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, ‘আজো তাকে অনেকেই বাঙালি মনে করেন, তবে তিনি একজন দক্ষিণ ভারতীয়।

বিদ্যা বলেন, ‘অধিকাংশ লোকজন আমার সঙ্গে বাংলা ভাষাতেই কথা বলেন। আমি বাংলা ভাষাটা জানি বলে বুঝতে পারি। কিন্তু আমার পরিবার মাঝে মধ্যে হতবাক হয়ে যায় গোটা বিষয়টা দেখে। আমাকে কেউ ভিদ্যা বললে আমি তাদের বিদ্যা দিদি বলতে বলি।’

তবে আপনি জানেন কি, এই দক্ষিণ ভারতীয় অভিনেত্রী যতই ভালো বাংলা বলুন না কেন তার পছন্দের খাবার কী?

তিনি দক্ষিণি খাবার খেতেই পছন্দ করেন। অভিনেত্রীর কথায়, সব থেকে সেরা দক্ষিণ ভারতীয় খাবার আমার বাড়িতেই পাওয়া যায়। আমি বাইরের খাবার একদম খেতে পারি না। অনেক বেশি সোডা দিয়ে দেয়। ইডলি, ডোসার মতো ভালো খাবার হয় না।

আরো পড়ুন:সৃজিত-জয়ার ‘প্রেমের সম্পর্ক’ নিয়ে মুখ খুললেন মিথিলা

বিদ্যা জানান, ‘দক্ষিণ ভারতীয় বিয়ে বাড়িতে যান কেবল সেখানকার খাবারের জন্য। তার পছন্দের খাবারের মধ্যে পাইনাপেল কেশরী, ডোসা, ইডলি থাকে।’

এম/


বলিউড অভিনেত্রী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250