মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার

আমি আরেকবার পরীক্ষা দিতে প্রস্তুত: জাহাঙ্গীর আলম

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:৩৮ পূর্বাহ্ন, ২৭শে এপ্রিল ২০২৩

#

ছবি: সংগৃহীত

আসন্ন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে মা জায়েদা খাতুন ও নিজের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জাহাঙ্গীর আলম। বুধবার (২৬ এপ্রিল) রিটার্নিং অফিসারের কাছ থেকে এ দুটি মনোনয়ন সংগ্রহ করা হয়।

মনোনয়ন সংগ্রহের পর জাহাঙ্গীর আলম বলেন, গাজীপুর সিটি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেয়র পদে আমি ও আমার মায়ের জন্য মনোনয়নপত্র তুলেছি। আমি আরেকবার পরীক্ষা দিতে প্রস্তুত। নির্বাচনে সাধারণ জনগণকে যে ওয়াদা দিয়েছিলাম, আমাকে বরখাস্ত করে তাতে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে। বাকি কাজ শেষ করতে চ্যালেঞ্জটা নিতে যাচ্ছি। এ লক্ষ্যেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিজে মনোনয়ন ফরম তুলেছি।

জাহাঙ্গীর আলমের অনুসারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন কি না তা নিয়ে এক প্রকার ধোঁয়াশার মধ্যে ছিলেন সমর্থকরা। তিনি শেষ মুহূর্তে মনোনয়ন সংগ্রহের মধ্যে দিয়ে সব ধোঁয়াশা কেটে গেলো। এখন তার কর্মীবাহিনী নির্বাচনের মাঠে নামার অপেক্ষায় রয়েছে।

এদিকে, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থীসহ মেয়র পদে চার প্রার্থী বুধবার মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন জাতীয় পার্টির মনোনীত প্রার্থী সাবেক সচিব এম এম নিয়াজ উদ্দিন, গণফ্রন্টের আতিকুল ইসলাম আতিক, স্বতন্ত্র প্রার্থী হিসেবে আব্দুল্লাহ আল মামুন মণ্ডল ও স্বতন্ত্র প্রার্থী মো. হারুন অর রশীদ।

এছাড়া বৃহস্পতিবার (২৭ এপ্রিল) আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট আজমত উল্লাহ খান এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী গাজী আতাউর রহমানসহ অন্য প্রার্থীরা রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেবেন বলে জানা গেছে।

এর আগে বুধবার বিকেল পর্যন্ত মেয়র পদে ১৩ জন, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৯৮ জন, সাধারণ ওয়ার্ডে ৩৪০ জনসহ মোট ৪৫১ প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। এর মধ্যে জমা দেন মেয়র পদে চারজন, সংরক্ষিত নারী ওয়ার্ডে ৬৪ জন ও সাধারণ কাউন্সিলর পদে ১৯১ জন।

স্থানীয়দের সঙ্গে আলাপকালে জানা গেছে, জাহাঙ্গীর আলম যদি শেষ পর্যন্ত নির্বাচনী মাঠে থেকে যান তবে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে আজমত উল্লাহ খানের নৌকা, স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম ও জাতীয় পার্টির লাঙলের মধ্যে একটি জমজমাট লড়াই হবে।

আরো পড়ুন: ডা. জাফরুল্লাহ চৌধুরীর জন্য দোয়া কাল

নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা কামরুল হাসান বলেন, গাজীপুর সিটি নির্বাচনের ৫৭টি ওয়ার্ডে ভোট নেওয়ার জন্য ৪৭৮টি কেন্দ্র থাকবে, কক্ষ থাকবে ৩৪৯১টি। এছাড়া অস্থায়ী ভোটকক্ষের সংখ্যা ৪৮৬টি। নির্বাচনে ৪৭৮জন প্রিজাইডিং অফিসার, ৩ হাজার ৪৯১ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ৬ হাজার ৯৮২ জন পোলিং অফিসার থাকবেন।

তফসিল অনুযায়ী বৃহস্পতিবার মনোনয়নপত্র জমাদানের শেষদিন। আগামী ৩০ এপ্রিল মনোনয়নপত্র যাচাই বাছাই, প্রার্থিতা প্রত্যাহার ৮ মে এবং প্রতীক বরাদ্দ হবে ৯ মে। ইভিএমের মাধ্যমে ২৫ মে গাজীপুর সিটি নির্বাচনে ভোটগ্রহণ করা হবে।

এম/আই. কে. জে/

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন জাহাঙ্গীর আলম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে

🕒 প্রকাশ: ১২:১০ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায়

🕒 প্রকাশ: ১১:২৯ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা

🕒 প্রকাশ: ০৮:৫৮ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয়

🕒 প্রকাশ: ০৮:৪০ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250