রবিবার, ২৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাবেক সেনা কর্মকর্তা মাসুদ–খালেদ ‘আওয়ামী লীগের দোসর ও দুষ্কৃতকারী’: চিফ প্রসিকিউটরল *** মামুন খালেদ ও মাসুদ উদ্দিনকে ৭ এপ্রিল হাজিরের নির্দেশ ট্রাইব্যুনালের *** ১০ বছরে আন্তর্জাতিক বাণিজ্যের আড়ালে বাংলাদেশ থেকে ৬ হাজার ৮৩০ কোটি ডলার পাচার *** ‘বিশ্বের ইন্টারনেট ব্যবস্থা অকেজো করে দিতে পারে ইরান’ *** সৌদির বাদশাকে নিয়ে ট্রাম্পের ‘অশালীন শব্দ’ ব্যবহার *** ভূমধ্যসাগরে ১৮ বাংলাদেশির মৃত্যু, ১০ জনই সুনামগঞ্জের *** ইসরায়েলে দ্বিতীয় দফায় হামলার খবর নিশ্চিত করলেন হুতিরা *** প্রকাশ্যে আইসক্রিম বিক্রেতার শিরশ্ছেদ, মুণ্ডু বাড়িতে নিয়ে গেলেন খুনি *** ‘রাজনৈতিক বিবেচনায়’ রাষ্ট্রদূত নিয়োগে বিরতি, লামিয়া-নিয়াজ-সেলিমের প্রক্রিয়া স্থগিত *** নরসিংদীর গ্রামীণ সৌন্দর্যে মুগ্ধ বিদেশি পর্যটকেরা

আমি ভারতীয় নই : আলিয়া ভাট

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০২ অপরাহ্ন, ১০ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো হলিউডের ছবিতে অভিষিক্ত হতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। স্পাই অ্যাকশন-থ্রিলার ঘরানার ‘হার্ট অব স্টোন’ ছবিটি ১১ আগস্ট নেটফ্লিক্সে মুক্তি পাবে। এতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আলিয়া।

সম্প্রতি এই ছবির প্রচারণায় অংশ নেন তিনি। সেখানে সহ-অভিনেত্রী গাল গ্যাদতের করা এক প্রশ্নের জবাবে নিজেকে ব্রিটিশ নাগরিক বলেই পরিচয় দেন আলিয়া। এদিন সবচেয়ে বেশি গুগল করা প্রশ্নের উত্তর দিয়েছেন ‘ভাট কন্যা’।

গাল গ্যাদত আলিয়াকে প্রশ্ন করেন, ‘তিনি কি ব্রিটিশ?’ তারই উত্তর দিতে গিয়ে ‘হ্যাঁ’ বলে সম্মতি প্রকাশ করেন আলিয়া। বলেন, ‘আমার মায়ের জন্ম বার্মিংহামে, যদিও আমি ভারতে জন্মগ্রহণ করেছি এবং বড় হয়েছি।’

আরো পড়ুন: দেশে ফিরে যা বললেন শাকিব খান

এরপর গ্যাদত যখন তাকে জিজ্ঞাসা করেন, আপনার মা কি আপনার সঙ্গে সারা জীবন ব্রিটিশ ইংরেজিতে কথা বলেছেন? জবাবে আলিয়া বলেন, ‘আমার নানি সারাজীবন ইংল্যান্ডে ছিলেন তাই আমার নানির মধ্যে ব্রিটিশ ইংরেজি উচ্চারণই থেকে গিয়েছে।’

টম হার্পার পরিচালিত ‘হার্ট অব স্টোন’ ছবিতে আলিয়া-গ্যাদত ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে আরও অভিনয় করেছেন জেমি ডরনান, সোফি ওকোনেডো, ম্যাথিয়াস শোয়েইফার, জিং লুসি, পল রেডি, জন কোর্তজারেনা, আর্চি মাদেকওয়ে প্রমুখ।

এসি/ আই. কে. জে/ 



আলিয়া ভাট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250