মঙ্গলবার, ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাভারকরকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, সোনিয়া গান্ধীকে আইনি নোটিশ *** গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৭০ পোশাক কারখানায় ছুটি *** ২৬ নভেম্বর থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, বিনা খরচে যাবেন ১১২ বাংলাদেশি *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখায় সাংবাদিক চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের *** আজ চূড়ান্ত হতে পারে পোশাকশ্রমিকদের বেতন, মালিকপক্ষের প্রস্তাব ১৫৭০০ টাকা *** প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ, সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির *** জামায়াত ‘সন্ত্রাসীদের’ আখ্যা দেয় ‘শহীদ’, আমিরের অস্ট্রেলিয়া সফরে আন্তর্জাতিক সংগঠনের প্রতিবাদ *** বাস্তবতা ও আকাঙ্ক্ষা দুই জিনিস, শেখ হাসিনাকে হাতকড়া পরে আসতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** শেখ হাসিনার দেশে ফেরার তারিখ জানিয়ে মোজাম্মেল আলী কেন আলোচনায় *** শেখ হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান: রয়টার্স

মায়ামির বরণ অনুষ্ঠান

আমি সব সময়ের মতোই জিততে চাই: লিওনেল মেসি

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৩৪ পূর্বাহ্ন, ১৭ই জুলাই ২০২৩

#

ইন্টার মায়ামির হয়ে কিছু জিততে চাওয়ার কথা বলছেন লিওনেল মেসি - ছবি: সংগৃহীত

ঝড়, বৃষ্টি ও বজ্রপাত—ফ্লোরিডার গ্রীষ্মের পরিচিত রূপ অপেক্ষাটা বাড়াল। নির্ধারিত সময়ের প্রায় দুই ঘণ্টা পর শুরু হয় ইন্টার মায়ামির মেসিবরণ অনুষ্ঠান। এতে অনুষ্ঠানের মাহাত্ম্য একটুও কমেনি। ঝড়-বৃষ্টি শেষে আলো-আঁধারির মায়াবি খেলার মাঝে লিওনেল মেসি যখন ফোর্ট লডারডেলে ইন্টার মায়ামির ডিআরভি পিএনকে স্টেডিয়ামে ঢুকলেন, বিপুল হর্ষধ্বনি আর করতালিতে তাঁকে স্বাগত জানান ফ্লোরিডার ক্লাবটির সমর্থকেরা।


ইন্টার মায়ামির মালিকদের সঙ্গে মেসি  - ছবি: সংগৃহীত

শুধু কি সমর্থকদের হর্ষধ্বনিই? ছিল আলোর রোশনাই, আতশবাজির ঝলকানি আর কলম্বিয়া ও আর্জেন্টিনার সংগীতের মূর্ছনাও। এমন আয়োজনেই মেসিকে বরণ করে নিয়েছে ইন্টার মায়ামি। এত আয়োজনের মধ্যেও সবাই অপেক্ষায় ছিলেন, যাঁকে নিয়ে এই আয়োজন, সেই মেসি কী বলেন।

মেসির কথা শুনে খুশিই হওয়ার কথা ইন্টার মায়ামির সমর্থকদের। মাইক্রোফোন হাতে নিয়ে মেসি বললেন, ‘আমি খুব খুশি যে পরিবার নিয়ে থাকার জন্য এ শহরটা বেছে নিয়েছি। আমি খুশি যে এ প্রকল্প বেছে নিয়েছি। আমরা সবকিছু খুব উপভোগ করব। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই।’

যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) ইন্টার মায়ামির অবস্থা খুব একটা ভালো নয়। ইস্টার্ন করফারেন্সে ১৫ দলের মধ্যে তাদের অবস্থান সবার নিচে। কিন্তু মেসির কথায় আত্মবিশ্বাস খুঁজে পেতে পারে দলটির সমর্থক আর মালিকপক্ষ, ‘আমরা ভালো সময় কাটাতে যাচ্ছি এবং ভালো কিছু ঘটবে। আপনাদের ধন্যবাদ, আজকের সব আয়োজনের জন্য আপনাদের ধন্যবাদ।’

আরো পড়ুন: টিভিতে দেখুন আজকের খেলা (১৭ জুলাই ২০২৩)

মেসি এরপর আরও বড় স্বপ্ন দেখালেন ইন্টার মায়ামির সমর্থকদের, ‘প্রতিদ্বন্দ্বিতা করার জন্য অনুশীলনে নামতে আমার তর সইছে না।’ বয়স হয়ে গেছে ৩৬ বছর। ক্যারিয়ারের গোধূলিলগ্নে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক। কেউ কেউ বলছেন, এই বয়সে মেসি কতটুকু দিতে পারবেন মায়ামিকে! মেসি হয়তো তাদের উদ্দেশেই বললেন, ‘সব সময়ের মতো আমি প্রতিদ্বন্দ্বিতা করার সেই একই তাড়না বোধ করছি। সত্যি, আমি সব সময়ের মতো জিততে চাই এবং মায়ামিকে আরও বেড়ে উঠতে সাহায্য করতে চাই।’

এম/


লিওনেল মেসি ইন্টার মায়ামি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সাভারকরকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, সোনিয়া গান্ধীকে আইনি নোটিশ

🕒 প্রকাশ: ০৭:০০ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৭০ পোশাক কারখানায় ছুটি

🕒 প্রকাশ: ০৬:৪১ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

২৬ নভেম্বর থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, বিনা খরচে যাবেন ১১২ বাংলাদেশি

🕒 প্রকাশ: ০৬:৩৩ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখায় সাংবাদিক চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের

🕒 প্রকাশ: ০৬:২৪ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

আজ চূড়ান্ত হতে পারে পোশাকশ্রমিকদের বেতন, মালিকপক্ষের প্রস্তাব ১৫৭০০ টাকা

🕒 প্রকাশ: ০৬:০০ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250