শনিবার, ২৮শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ত্রয়োদশ জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক চলছে *** ৫ আগস্টের আগে ও পরে পুলিশ হত্যার বিচার হবে: আইজিপি *** শরীয়তপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ *** ঝিনাইদহে স্বাধীনতা দিবসে ইউএনওর বক্তব্যে বিএনপির ক্ষোভ, ভিডিও ভাইরাল *** মুক্তিযুদ্ধ বাংলাদেশের সবচেয়ে গৌরবজনক অর্জন, এর সঙ্গে অন্য ঘটনা মেলানোর সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী *** স্বাধীনতাবিরোধী অপশক্তিকে রুখে দিতে হবে, কোনোভাবেই ছাড় হবে না: মির্জা ফখরুল *** আলোচনার নামে এমন কিছু করা উচিত নয়, যা মুক্তিযুদ্ধকে খাটো করে: প্রধানমন্ত্রী *** ড. ইউনূস ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারেননি কেন? *** সরকার এপ্রিল পর্যন্ত জ্বালানি নিশ্চিত করতে সক্ষম হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী *** তেল সরবরাহ স্বাভাবিক, তবে কালোবাজারির প্রভাব আছে: জ্বালানিমন্ত্রী

আমি সবসময় আওয়ামী লীগের হয়ে কাজ করেছি: ফেরদৌস

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:২০ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১০ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ।

‘আলহামদুলিল্লাহ, আমি সবসময় আওয়ামী লীগের হয়ে কাজ করেছি। দল আমাকে মূল্যায়ণ করেছে।

রোববার (২৬ নভেম্বর) ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে নৌকার প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এসময় চিত্রনায়ক ফেরদৌসকে আসন্ন নির্বাচনে সংসদ সদস্য হিসেবে ভোটের মাঠে লড়াইয়ে নামতে চূড়ান্ত মনোনয়ন ঘোষণা করে আওয়ামী লীগ।

আরো পড়ুন: ৩০ তারিখ মনোনয়নপত্র জমা দেবন হিরো আলম

প্রতিক্রিয়ায় জানিয়ে ফেরদৌস আরও বলেন, বাংলাদেশের জন্য নৌকার কোনো বিকল্প নেই। তাই দেশের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনাতেই আস্থা রাখতে হবে। নিজের সেরাটা দিয়ে নৌকার জন্য কাজ করব।

বর্তমানে ঢাকা-১০ আসনের বর্তমান সংসদ সদস্য বিশিষ্ট ব্যবসায়ী নেতা শফিউল ইসলাম মহিউদ্দিন। সেই স্থানে নায়ক ফেরদৌসকে মনোনয়ন দেওয়া হয়েছে। এ খবর আসার পর থেকেই শুভেচ্ছায় ভাসছেন এই অভিনেতা।

অভিনয়ের পাশাপাশি দীর্ঘদিন ধরেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সক্রিয় অংশগ্রহণ দেখা গেছে ফেরদৌসের। দলের হয়ে সারা দেশের বিভিন্ন নির্বাচনে জনসংযোগে বেশ সরব ভূমিকা পালন করতেও দেখা গেছে তাকে। এবার নিজেই ভোটের লড়াইয়ে দলের মনোনয়ন পেলেন ফেরদৌস।

এসি/ওআ


ফেরদৌস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250