শনিবার, ২৪শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দেশের বিভিন্ন কারাগারে ৪০৭ বিদেশি, সাজা শেষে ফেরার অপেক্ষায় ১৭২ *** সাজেক সড়কে অবরোধ অব্যাহত, রিসোর্টের ৬০ শতাংশ বুকিং বাতিল *** দ্রুততম মানব ইমরানুর, মুকুট ধরে রাখলেন শিরিনও *** ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার *** কোনো কিছুই পক্ষে নেই, কেন কঠিন পরীক্ষার মুখোমুখি সৌদি যুবরাজ *** ‘শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরছেন’ জানিয়ে নওগাঁয় মাইকিং *** ছাত্রীকে যৌন হয়রানির খবরে মহিলা মাদ্রাসায় আগুন, শিক্ষককে পুলিশে সোপর্দ *** ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, মাদরাসা শিক্ষক পলাতক *** টঙ্গীতে শিশুকে যৌন নিপীড়ন: মাদ্রাসাশিক্ষককে থাপ্পড়ের ভিডিও ভাইরাল, থানায় পাল্টাপাল্টি অভিযোগ *** বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্টের আগে সুখবর দিল বিসিবি

আমির খানের মেয়ের বিয়ে বিকেলে, ছিমছাম আয়োজনে

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:০২ অপরাহ্ন, ৩রা জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

বলিউড সুপারস্টার আমির খানের মেয়ে ইরা খান আজ বুধবার (৩রা জানুয়ারি) দীর্ঘদিনের প্রেমিক নূপুর শিখরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন। সেইসঙ্গে থাকবে না কোনো জাঁকজমক আয়োজন। ছিমছাম অনুষ্ঠানের মাধ্যমে কাগজে-কলমে বাঁধা পড়বেন নূপুর-ইরা। বিকেলে মুম্বাইয়ে তাজ ল্যান্ডস হোটেলে বসবে বিয়ের আসর।

এছাড়া ইরা ও নুপূর দুজনেই চান না তাদের বিয়েতে কেউ উপহার নিয়ে আসুক। বিয়ের উপহার হিসেবে তারা শুভেচ্ছা ও আশীর্বাদকেই গুরুত্ব দিচ্ছেন। বিয়েতে লেহেঙ্গা পরবেন ইরা আর অন্যদিকে নুপূর পরবেন প্রিন্স কোট।

গতকাল গায়ে হলুদের অনুষ্ঠানে ইরার মা রিনা দত্ত এবং আামিরের দ্বিতীয় স্ত্রী কিরণ রাওকে একসঙ্গে দেখা গেছে। দু’জনের পোশাকেও ছিল মিল। শাড়ির রং আলাদা থাকলেও সাজ-পোশাক, স্টাইলে বেশ মিল ছিল। 

আরো পড়ুন: ভেজা শরীরে সবুজ শাড়িতে শীতে উষ্ণতা ছড়ালেন সোহানা

ইরার পরনে ছিল সাদা-কালো রঙের একটি শার্ট আর সঙ্গে মিনি স্কার্ট। মুখে মেক আপের লেশমাত্র ছিল না। আমিরও পরেছিলেন একটি কালো রঙের টি-শার্ট। মেয়ে ইরার বাগদানেও আমিরের প্রাক্তন দুই স্ত্রী রিনা ও কিরণকে একসঙ্গে দেখা গিয়েছিল।

প্রায় দু’বছর ধরে নূপুরের সঙ্গে সম্পর্ক ইরার। নভেম্বরে মুম্বাইয়ে ঘটা করে আয়োজন করা হয় বাগদান অনুষ্ঠানের। আগামী ১৩ই জানুয়ারি মুম্বাইয়ে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হবে বিয়ের সংবর্ধনা। যেটি আমির ব্যক্তিগতভাবে ফিল্ম ইন্ডাস্ট্রির তারকাদের জন্য আয়োজন করবেন।

সূত্র: দ্য টাইমস অব ইন্ডিয়া

এসি/ আই. কে. জে/ 


বিয়ে আমির খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250