রবিবার, ১৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১লা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নাগরিকদের সৌদি আরব ছাড়তে বলল যুক্তরাষ্ট্র *** সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও জামায়াত আমিরের বিতর্ক *** ‘বিএনপির রাষ্ট্রপতির মুখে আওয়ামী বুলি, আওয়ামী রাষ্ট্রপতির মুখে বিএনপির বয়ান’ *** চলে গেলেন জার্মানদের ইহুদি গণহত্যার দায় নিতে শেখানো দার্শনিক হাবারমাস *** বাংলাদেশ-তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সমরাস্ত্র-জ্বালানি-বাণিজ্যে জোর *** ‘হাজী শরীয়ত উল্লাহর বংশধর হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি দেশে থাকতে পারবে না’ *** ‘শাহরিয়ার কবির আমাকে মধ্যরাতের রাজাকার বললতেন, তবুও তার মুক্তি চাই’ *** ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর *** আমস্টারডামে ইহুদি স্কুলে বিস্ফোরণ *** ‘জামায়াত-এনসিপি অসভ্যতা করবে, এটাই স্বাভাবিক’

আয় কমে ব্যয় বেড়েছে আওয়ামী লীগের

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:২৪ অপরাহ্ন, ৩১শে জুলাই ২০২৩

#

ফাইল ছবি (সংগৃহীত)

ক্ষমতাসীন আওয়ামী লীগের আয় কমেছে, বেড়েছে ব্যয়। দলটির ২০২২ সালে আয় হয়েছে ১১ কোটি টাকা। এ নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের তহবিল বেড়ে দাঁড়াল ৭৩ কোটি টাকায়। তবে এর আগে বছরের তুলনায় দলটির আয় কমেছে।

সোমবার (৩১ জুলাই) নির্বাচন কমিশনে (ইসি) দলটির দেওয়া হিসাব থেকে এ তথ্য জানা গেছে।

আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এইচ এম আশিকুর রহমান এই রিপোর্ট ইসি সচিব মো. জাহাংগীর আলমের কাছে জমা দেন। এরপর তিনি সাংবাদিকদের রিপোর্টটি পড়ে শোনান।

এ সময় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবাহান গোলাপ ও দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগের ২০২২ পঞ্জিকা বছরের আয় ১০ কোটি ৭১ লাখ ৩৫ হাজার ৭৬৮ টাকা। ব্যয় হয়েছে ৭ কোটি ৮৬ লাখ ৮৪ হাজার ৫৭৯ টাকা। উদ্বৃত্ত আছে ২ কোটি ৮৪ লাখ ৫১ হাজার ১৮৯ টাকা। আর মোট ব্যাংকে স্থিতির পরিমাণ ৭৩ কোটি ২৮ লাখ ২১ হাজার ৩৫৫ টাকা।

দলটি মনোনয়ন ফরম বিক্রি, প্রাথমিক সদস্য সংগ্রহ ফরম বিক্রি ও সম্পত্তি থেকে আয় দেখানো হয়েছে। আর কর্মকর্তা ও কর্মচারীদের বেতন-ভাতা, সংগঠন পরিচালন ব্যয়, অফিস ও প্রকাশনা বাবদ ব্যয় দেখিয়েছে।

২০২১ পঞ্জিকা বছরে বাংলাদেশ আওয়ামী লীগের মোট আয় ছিল ২১ কোটি ২৩ লাখ ৪৬ হাজার ১০৬ টাকা। আর ব্যয় ছিল ৬ কোটি ৩০ লাখ ১৯ হাজার ৮৫২ টাকা। এ হিসেবে এবার দলটির আয় কমলেও ব্যয় বেড়েছে। তবে তহবিল বেড়েছে। গত বছর আয়-ব্যয়ের পর দলটির তহবিল ছিল ৭০ কোটি ৪৩ লাখ ৭০ হাজার ১৬৬ টাকা।

ওআ/

আওয়ামী লীগ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250