শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মন্ত্রীপর্যায়ে ‘কাঁচা’ কথাবার্তা অপরাধকে উসকে দিচ্ছে: জামায়াত আমির *** বগুড়া থেকে শুরু ফ্যামিলি কার্ড বিতরণ, উদ্বোধন ১০ই মার্চ *** দেশে ৫.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল খুলনার কাছে *** সেনাবাহিনীর উচ্চপর্যায়ে আরও রদবদল *** বিচার বিভাগের দুর্নীতি নিয়ে অধ্যায়, পাঠ্যবই নিষিদ্ধ করলেন সর্বোচ্চ আদালত *** ‘নাম লুকিয়ে’ বিক্রি হচ্ছে ইসরায়েলি খেজুর *** পাকিস্তানে আফগানিস্তানের হামলা *** ডিএমপি কমিশনারের দায়িত্বে অতিরিক্ত আইজিপি সরওয়ার *** নতুন হিসাবে গণভোটের ‘হ্যাঁ’ ভোট কমেছে ১০ লাখ *** কবি মোহন রায়হানের বাংলা একাডেমি পুরস্কার না পাওয়ার যে কারণ জানালেন সংস্কৃতি প্রতিমন্ত্রী

আর্ক ব্যান্ডের হাসান আবারো বাবা হলেন

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:১৮ অপরাহ্ন, ৬ই ডিসেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

বুধবার সকাল ১০টা ২০ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ছেলে সন্তানের বাবা হলেন ৯০ দশকের জনপ্রিয় ব্যান্ড আর্কের ভোকাল হাসান। এটি তার তৃতীয় সন্তান।

জানা গেছে, হাসপাতালের গাইনি ও প্রসূতি বিভাগের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক ডাঃ আঞ্জুমান আরা'র তত্বাবধানে অস্ত্রোপচারের মাধ্যমে সন্তানের জন্ম হয়। মা ও শিশু উভয়েই এখন ডাক্তারদের পর্যবেক্ষণে আছেন।

আরো পড়ুন: গুঞ্জন উড়িয়ে বচ্চন পরিবারের সঙ্গে ক্যামেরার সামনে ঐশ্বরিয়া

১৯৯৬ সালে ভোকালিস্ট হিসেবে ‘আর্ক’-এ যোগ দেন হাসান। সেই বছর প্রকাশ হয় দলটির অ্যালবাম তাজমহল। দারুণ জনপ্রিয় হয় গানগুলো। ২০০২ সালে ‘আর্ক’ ছেড়ে ‘স্বাধীনতা’ নামে একটি গানের দল গঠন করেন তিনি। ২০১০ সালের শেষে আবারও ফেরেন আর্কে। দলটির জন্মভূমি অ্যালবামটি তাদের নিয়ে যায় জনপ্রিয়তার শীর্ষস্থানে। 

এসি/ আই.কে.জে


আর্ক ব্যান্ডের হাসান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250