বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ফুটেজে সম্পৃক্ততা পেয়ে সেই কিশোরকে হেফাজতে নিয়েছে পুলিশ *** বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: গতকাল আটক সেই কিশোরের নাম নেই মামলায় *** আওয়ামী লীগ আমলের ‘দুর্নীতির’ তদন্তের সুপারিশ সংসদীয় কমিটির *** শেখ হাসিনার ষড়যন্ত্রে সায় দিচ্ছে গুপ্ত বাহিনী: রিজভী *** আগেভাগেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ঝাঁপ শুরু, ট্রাম্পের পর কে *** মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এআই, জাতিসংঘে প্রযুক্তি নেতাদের সতর্কবার্তা *** শ্রীলঙ্কায় জঙ্গিদের ইস্টার সানডে হামলা—মূল হোতা নাউফার মৌলভির ২২০ বছর কারাদণ্ড *** সরকারি সব কমিটি থেকে সরানো হচ্ছে আওয়ামীপন্থীদের *** লঞ্চের ভাড়া বাড়ল, রেলের বিষয়ে সিদ্ধান্ত হয়নি *** ইউপি নির্বাচনে যেসব প্রতীক পাবেন চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত নারী সদস্যরা

আর্মড ফোর্সেস-আর্মি মেডিকেলের এমবিবিএস ভর্তি পরীক্ষা ১৬ই ফেব্রুয়ারি

স্বাস্থ্য ডেস্ক

🕒 প্রকাশ: ১২:২২ অপরাহ্ন, ১৩ই জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ ও ৫টি আর্মি মেডিকেল কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা আগামী ১৬ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

এলক্ষ্যে আগামী রোববার (১৪ই জানুয়ারি) থেকে অনলাইনে ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরু হবে, চলবে ২৭ই জানুয়ারি পর্যন্ত।

ভর্তিচ্ছু শিক্ষার্থীদের http://afmc.teletalk.com.bd এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।

আরো পড়ুন : মানুষের জন্য কাজ করব : ডা. সামন্ত লাল সেন

শুক্রবার (১২ই জানুয়ারি) আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ ও আর্মি মেডিকেল কলেজের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ১৬ই ফেব্রুয়ারি ঢাকা সেনানিবাসসহ দেশের মোট ৬টি সেনানিবাসে ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ঘণ্টাব্যাপী এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবারও এমসিকিউ পদ্ধতিতে লিখিত পরীক্ষা ১০০ নম্বরের হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য দশমিক ২৫ নম্বর কাটা যাবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এসএসসি ও এইচএসসির জিপিএর ওপর ২০০ নম্বর নির্ধারণ করা হয়েছে। এসএসসিতে প্রাপ্ত জিপিএর জন্য ৭৫ নম্বর আর এইচএসসিতে প্রাপ্ত জিপিএর জন্য ১২৫ নম্বর নির্ধারণ করা হয়েছে।

এস/ আই. কে. জে/ 

ভর্তি পরীক্ষা আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250