মঙ্গলবার, ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ২৩ দিনে আওয়ামী লীগের ৭২টি ঝটিকা মিছিল *** সাভারকরকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, সোনিয়া গান্ধীকে আইনি নোটিশ *** গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৭০ পোশাক কারখানায় ছুটি *** ২৬ নভেম্বর থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, বিনা খরচে যাবেন ১১২ বাংলাদেশি *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখায় সাংবাদিক চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের *** আজ চূড়ান্ত হতে পারে পোশাকশ্রমিকদের বেতন, মালিকপক্ষের প্রস্তাব ১৫৭০০ টাকা *** প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ, সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির *** জামায়াত ‘সন্ত্রাসীদের’ আখ্যা দেয় ‘শহীদ’, আমিরের অস্ট্রেলিয়া সফরে আন্তর্জাতিক সংগঠনের প্রতিবাদ *** বাস্তবতা ও আকাঙ্ক্ষা দুই জিনিস, শেখ হাসিনাকে হাতকড়া পরে আসতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** শেখ হাসিনার দেশে ফেরার তারিখ জানিয়ে মোজাম্মেল আলী কেন আলোচনায়

আল হিলালে যেসব গাড়ি পাচ্ছেন নেইমার

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৩২ অপরাহ্ন, ৩০শে আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

ব্রাজিলিয়ান তারকা নেইমার মাত্র ৩১ বছর বয়সে ইউরোপ ছেড়ে পাড়ি জমিয়েছেন সৌদি আরবে। তিনি এখন ‘হিলালি’, মানে সৌদি প্রো লিগের দল আল হিলালের খেলোয়াড়। পিএসজির সাবেক এই তারকাকে রাজি করাতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে আল হিলালকে।  

দলবদল ফি ৯ কোটি ইউরো তো আছেই, মৌসুমপ্রতি পারিশ্রমিক দিতে হবে প্রায় ১০ কোটি ইউরো করে। এর বাইরে নেইমারের কিছু চাহিদাও পূরণ করতে হয়েছে আল হিলালকে। 

সংবাদমাধ্যম এর আগে জানিয়েছিল, আল হিলালের সঙ্গে দুই বছরের চুক্তি করার আগে আটটি গাড়ি চেয়েছিলেন নেইমার। তবে ব্রাজিলের সংবাদমাধ্যম ‘ও গ্লোবো’ উল্টো খবর জানিয়েছে। আল হিলালই নাকি নেইমারকে গাড়িবহর উপহার দেওয়ার প্রস্তাব দিয়েছিল। ব্রাজিলিয়ান তারকা শুধু গাড়ির কোম্পানি ও মডেল পছন্দ করেছেন।

নেইমারের গ্যারেজে ফেরারি, অডি, অ্যাস্টন মার্টিন ও ল্যাম্বরগিনি আগেই ছিল। এখন তাঁর গাড়ির সংখ্যা বাড়ল, এ–ই যা! ‘ও গ্লোবো’ জানিয়েছে, সাতটি বিলাসবহুল গাড়ির পাশাপাশি একটি ভ্যান উপহার পেয়েছেন নেইমার। তাঁর নিজের এবং কাছের লোকদের যাতায়াতের জন্যই এই গাড়িবহর।

 ‘ও গ্লোবো’ জানিয়েছে, এখনো নিশ্চিত না হওয়া গেলেও নেইমার সম্ভবত এএমজি মডেলের মার্সিডিজ এসইউভি পাবেন। এই গাড়ির ইঞ্জিন ৫৮৫ হর্সপাওয়ারের, সাড়ে ৪ সেকেন্ডে ১০০ কিলোমিটার গতি তুলতে পারে। প্রতিটি গাড়ির দাম ২ লাখ ৩০ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ কোটি ৫১ লাখ টাকা)। অর্থাৎ চারটি গাড়ির মোট দাম ১০ কোটি ৪ লাখ টাকা। নেইমার একটি ভ্যানও পাবেন। সেটিও মার্সিডিজ বেঞ্জ প্রতিষ্ঠানের বানানো। তবে মডেল এখনো জানা যায়নি। মোট ৯ জন যাত্রী এই ভ্যানে যাতায়াত করতে পারবেন। ভ্যানের দাম এখনো জানা যায়নি।

আর.এইচ 

নেইমার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250