মঙ্গলবার, ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ২৩ দিনে আওয়ামী লীগের ৭২টি ঝটিকা মিছিল *** সাভারকরকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, সোনিয়া গান্ধীকে আইনি নোটিশ *** গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৭০ পোশাক কারখানায় ছুটি *** ২৬ নভেম্বর থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, বিনা খরচে যাবেন ১১২ বাংলাদেশি *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখায় সাংবাদিক চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের *** আজ চূড়ান্ত হতে পারে পোশাকশ্রমিকদের বেতন, মালিকপক্ষের প্রস্তাব ১৫৭০০ টাকা *** প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ, সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির *** জামায়াত ‘সন্ত্রাসীদের’ আখ্যা দেয় ‘শহীদ’, আমিরের অস্ট্রেলিয়া সফরে আন্তর্জাতিক সংগঠনের প্রতিবাদ *** বাস্তবতা ও আকাঙ্ক্ষা দুই জিনিস, শেখ হাসিনাকে হাতকড়া পরে আসতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** শেখ হাসিনার দেশে ফেরার তারিখ জানিয়ে মোজাম্মেল আলী কেন আলোচনায়

আল হিলালের দিকে আরও একধাপ এগিয়ে গেলেন নেইমার

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৫৬ অপরাহ্ন, ১৪ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

বর্তমান সময়ে দল নিয়ে সব থেকে বেশি সমস্যায় রয়েছে পিএসজি। ক্লাবটিতে লিওনেল মেসি, নেইমার, কিলিয়ান এমবাপের মত প্লেয়ার থেকেও চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে পারেনি। এর ফলে তাদের কাঙ্খিত সাফল্য আসেনি। একেরপর এক ব্যর্থতা দেখতে হয়েছে। 

এবার দল হালকা করতে নেমেছে পিএসজি। মেসি ইতিমধ্যেই বেরিয়ে গিয়েছেন। বিদ্রোহ ঘোষণা করেছেন এমবাপ্পে। নেইমারও যাওয়ার কথা বলছেন। এবার নেইমারকে দলে নিতে আসরে নামল সৌদি প্রো লিগের ক্লাব আল হিলাল।

কিলিয়ান এমবাপ্পে নিতে এতদিন চেষ্টা চালিয়েছিল আল হিলাল। তারা পিএসজি থেকে এমবাপ্পেকে নিতে বিপুল অঙ্কের প্রস্তাব দিয়েছিল। পিএসজি ও চেয়েছিল তাকে ছেড়ে দিতে। কিন্তু তা খারিজ করে দেন এমবাপ্পে নিজেই। এবার ব্রাজিলিয়ান তারকাকে দলে নিতে নামল আল হিলাল।

একাধিক রিপোর্টে প্রকাশে বলা হয়েছে, পিএসজিকে আল হিলাল যেই প্রস্তাব দিয়েছে তাতে পিএসজি রাজি হয়ে গিয়েছে। এখন নেইমারের সঙ্গে চূড়ান্ত চুক্তি নিয়ে আলোচনা চলছে। নেইমারের হাতে এখন চুক্তি চূড়ান্ত হওয়ার বিষয়। তিনি ১৭৩টা ম্যাচ খেলেছেন পিএসজির জার্সি গায়ে, করেছেন ১১৮ গোল। নেইমার যদি আল হিলালের প্রস্তাব মেনে নেন তাহলে সৌদি প্রো লিগের এই ক্লাব আরও বেশি শক্তিশালী হবে।

আর.এইচ

নেইমার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250