মঙ্গলবার, ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ২৩ দিনে আওয়ামী লীগের ৭২টি ঝটিকা মিছিল *** সাভারকরকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, সোনিয়া গান্ধীকে আইনি নোটিশ *** গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৭০ পোশাক কারখানায় ছুটি *** ২৬ নভেম্বর থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, বিনা খরচে যাবেন ১১২ বাংলাদেশি *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখায় সাংবাদিক চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের *** আজ চূড়ান্ত হতে পারে পোশাকশ্রমিকদের বেতন, মালিকপক্ষের প্রস্তাব ১৫৭০০ টাকা *** প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ, সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির *** জামায়াত ‘সন্ত্রাসীদের’ আখ্যা দেয় ‘শহীদ’, আমিরের অস্ট্রেলিয়া সফরে আন্তর্জাতিক সংগঠনের প্রতিবাদ *** বাস্তবতা ও আকাঙ্ক্ষা দুই জিনিস, শেখ হাসিনাকে হাতকড়া পরে আসতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** শেখ হাসিনার দেশে ফেরার তারিখ জানিয়ে মোজাম্মেল আলী কেন আলোচনায়

আলহামদুলিল্লাহ, আমার জীবনের সেরা দিন: মাহমুদউল্লাহ

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:০৬ অপরাহ্ন, ২৫শে আগস্ট ২০২৩

#

অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ: ফাইল ছবি

মার্চে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে সবশেষ বাংলাদেশ দলে ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। এরপর বিশ্রামের কথা বলে জাতীয় দল থেকে বাদ পড়েন এই অলরাউন্ডার। ব্যাট হাতে ছন্দে থাকার পরও বেশ কয়েকটি সিরিজে নিজের জায়গা হারান তিনি। এরপর এশিয়া কাপের জন্য ঘোষিত টাইগার দলেও সুযোগ পাননি অভিজ্ঞ এই ক্রিকেটার।

এশিয়া কাপের দল থেকে বাদ পড়লেও আগামী অক্টোবর-নভেম্বর মাসে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপের ভাবনায় আছেন রিয়াদ। এজন্য টাইগার দলের ব্যাকআপ প্লানে থাকা ৮ ক্রিকেটারের অনুশীলন ক্যাম্পে নাম আছে তার। কিন্তু এশিয়া কাপের মূল দল থেকে রিয়াদকে বাদ দেওয়ার প্রতিবাদে দেশব্যাপী মানববন্ধনও করেন অনেক ক্রিকেটপ্রেমী।

আরো পড়ুন: বিশ্বকাপে প্রস্তুতি ম্যাচের সূচি

শুক্রবার (২৫ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন রিয়াদ। যেখানে বর্তমানে আলোচনায় থাকা এ ক্রিকেটার হজ পালনকালে নিজের একটি ছবি শেয়ার করেন। যার ক্যাপশনে এই তারকা লিখেন, "আলহামদুলিল্লাহ, আমার জীবনের সেরা দিন।" 

রিয়াদের সেই পোস্টেও ভক্তদের ইতিবাচক সাড়া মিলছে। অনেকেই অভিজ্ঞ এই ক্রিকেটারের প্রশংসা করছেন। আবার অনেকে, এশিয়া কাপে না থাকলেও বিশ্বকাপ দলে রিয়াদকে দেখতে চান বলে মন্তব্য করেন। 

আরো পড়ুন: বিশ্বকাপের টিকিট কাটবেন যেভাবে

আগামী ৩০ আগস্ট থেকে শুরু হতে যাওয়া আসন্ন এশিয়া কাপকে সামনে রেখে মিরপুর শের-ই বাংলায় বেশ কয়েকদিন আগে থেকেই অনুশীলন করেছে বাংলাদেশ দল। তবে ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার জন্য দলের সঙ্গে ছিলেন না টাইগারদের তিন ফরম্যাটের অধিনায়ক সাকিব আল হাসান।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) হোম অব ক্রিকেটে জাতীয় দলের অনুশীলনে ফিরে সতীর্থদের সঙ্গে একটি বিশেষ বৈঠক করেন সাকিব। যেখানে অন্যদের সঙ্গে ছিলেন এশিয়া কাপের স্কোয়াডে না থাকা দুই ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ এবং সৌম্য সরকার। ফলে এশিয়া কাপে না থাকলেও বিশ্বকাপে রিয়াদের থাকা নিয়ে আশা করাই যায়।

এসকে/ 

মাহমুদউল্লাহ রিয়াদ ওয়ানডে বিশ্বকাপ হজ পালন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250