শুক্রবার, ২৭শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানের পক্ষে যুদ্ধে যোগ দিতে প্রস্তুত ইয়েমেনের হুতিরা *** জ্বালানি তেল সংকটে সেচ ব্যাহত, বোরো আবাদ নিয়ে শঙ্কা *** ‘ডিপ স্টেট’ ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল: আসিফ মাহমুদ *** কালের কণ্ঠের অনুসন্ধানের আয়নায় লজ্জার অধ্যায় *** ‘যাচাই না করে শেয়ার করা অপরাধ’—ভুয়া কার্ডে ক্ষুব্ধ হানিফ সংকেত *** হরমুজ দিয়ে চলবে বাংলাদেশসহ ৬ বন্ধু দেশের জাহাজ *** গণহত্যা: পাকিস্তান ও তাদের দোসরদের অবস্থানে আজও পরিবর্তন আসেনি *** স্বাধীনতা দিবসের কর্মসূচিতে গীতা পাঠ না রাখার নির্দেশ জামায়াতের *** দেড় বছর পর বরগুনায় ছাত্রলীগের প্রকাশ্যে মিছিল *** বাংলাদেশের স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

আলিয়া ভাটের সম্পত্তির পরিমাণ অনেক বলিউড নায়ককেও পেছনে ফেলেছে

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:১৩ অপরাহ্ন, ৮ই মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

একটি সমীক্ষার রিপোর্ট দাবি করেছে, আলিয়া প্রতি বছর প্রায় ৬০ কোটি টাকা উপার্জন করেন। অভিনেত্রীর মোট সম্পত্তির পরিমাণ ২৯৯ কোটি টাকা! ছবিপ্রতি তাঁর পারিশ্রমিকও চমকে দিতে পারে।

‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ ছবির হাত ধরে বলিউডে পা রাখেন মহেশ ভট্টের কন্যা। ওই ছবির জন্য আলিয়া নাকি ১৫ লক্ষ টাকা পারিশ্রমিক পেয়েছিলেন।

কিন্তু এখন ছবি বুঝে তার পর আলিয়া তাঁর পারিশ্রমিক চূড়ান্ত করেন। যেমন, ‘গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’ ছবির জন্য পারিশ্রমিক হিসাবে তিনি নিয়েছিলেন ২০ কোটি টাকা। আবার ‘ব্রহ্মাস্ত্র’ ছবির জন্য আলিয়ার পারিশ্রমিক ছিল ১০ থেকে ১২ কোটি টাকার মধ্যে।

ডিজিটাল যুগে তারকারা সমাজমাধ্যমে বহু জিনিসের বিজ্ঞাপন করে থাকেন। সেখানে নিজেদের পাতায় ওই প্রোডাক্টের ছবি বা ভিডিও তাঁরা পোস্ট করেন। কিন্তু সবটাই হয় পারিশ্রমিকের বিনিময়ে।

সূত্রের খবর, ইনস্টাগ্রাম বা টুইটারে বিজ্ঞাপনী পোস্ট পিছু ৮৫ লক্ষ থেকে ১ কোটি টাকা পর্যন্ত নিয়ে থাকেন রণবীর কপূরের ঘরনি। আলাদা বিজ্ঞাপনী ছবির জন্য এই পারিশ্রমিক আরও বাড়ে।

বিজ্ঞাপনী ছবি বা ফোটোশুটের জন্য আলিয়ার পারিশ্রমিক দেড় থেকে আড়াই কোটি টাকা। এ ছাড়াও আলিয়ার একাধিক নিজস্ব ব্র্যান্ড এবং প্রযোজনা সংস্থা রয়েছে। তার আনুমানিক ভ্যালুয়েশন প্রায় ১৫০ কোটি টাকা। এ ছাড়াও প্রসাধনী, পোশাক এবং একটি জীবনশৈলী ব্র্যান্ডে আলিয়া মোট ৫ কোটি টাকা বিনিয়োগ করেছিলেন। সমীক্ষা বলছে, বিনিময়ে অভিনেত্রী প্রায় ১০ গুণ মুনাফা ঘরে তুলেছেন।

আরো পড়ুন: বলিউডে ভাইজানের ৪০ বছর

বলিউড তারকা মানেই তাঁদের বাড়ি এবং গাড়ি সাধারণ মানুষের থেকে আলাদা। মুম্বইয়ের পাশাপাশি লন্ডনেও আলিয়ার নিজস্ব বাড়ি রয়েছে। এই সম্পত্তির মোট বাজারদর ৮২ কোটি টাকা।

মুম্বইয়ে আলিয়ার দুটো ফ্ল্যাটের দাম যথাক্রমে ১৩ কোটি এবং ৩২ কোটি টাকা। অন্য দিকে, আলিয়ার লন্ডনের বাড়িটির মূল্য ভারতীয় মুদ্রায় ৩৭ কোটি টাকা।

এ ছাড়াও আলিয়ার বিএমডব্লিউ, দুটো অডি এবং রেঞ্জ রোভার— মোট ৪টি বিলাসবহুল গাড়ি রয়েছে। এই গাড়িগুলি কিনতে আলিয়া খরচ করেছেন প্রায় ৭ কোটি ৫০ লক্ষ টাকা।

সূত্র: আনন্দবাজার

এসি/ আইকেজে 
 

আলিয়া ভট্ট সম্পত্তি বলিউড নায়ক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250