বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা *** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব *** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে *** এত কিছুর পরেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে: টিআইবি *** ঋণ পরিশোধ না করায় মেসির নতুন ক্লাবের শেয়ার জব্দ *** লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব *** বর্তমান সরকারের জন্য এয়ারবাস হলো ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত *** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের

আলু আর ডাল দিয়ে তৈরি করুন মুচমুচে পেঁয়াজু!

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৪১ অপরাহ্ন, ২৫শে অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

পেঁয়াজু নাম শুনলে আমরা সাধারণত পেঁয়াজের ব্যবহারটা বেশি হবে এটাই ভেবে থাকি। কিন্তু আলু আর ডাল দিয়েও তৈরি করা যায় সুস্বাদু পেঁয়াজু। বিকেলের নাস্তা কিংবা অতিথি আপ্যায়নে রাখতে পারেন এই খাবারটি। সব বয়সীদের কাছে এটি হতে পারে পছন্দের খাবার। চলুন জেনে নেওয়া যাক, মুচমুচে আলু-ডালের পেঁয়াজু তৈরির রেসিপি-

তৈরি করতে যা যা লাগবে :-

ডাল- ১ কাপ

আলু ছোট- ১টি

পেঁয়াজ কুচি- ১ কাপ

কাঁচা মরিচ কুচি- ২ টেবিল চামচ

আদা বাটা- দেড় চা চামচ

রসুন বাটা- দেড় চা চামচ

লবণ- পরিমাণমতো

আরো পড়ুন : মালাই কেক তৈরির রেসিপি

হলুদ গুঁড়া- ১/২ চা চামচ

জিরা গুঁড়া- দেড় চা চামচ

ধনিয়া পাতা কুচি- ১/৪ কাপ

তেল- পরিমাণমতো।

প্রদ্ধতি :-

ডাল সারা রাত পানিতে ভিজিয়ে রেখে সকালে ভালো করে ধুয়ে পানি পুরোপুরি ঝরিয়ে বেটে নিন। আলু মিহি কুচি করে পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিন। এখন আলুর পানি ভালো করে চিপে ফেলে দিন। একটি পাত্রে আলু কুচি, পেঁয়াজ, মরিচ, আদা, রসুন, লবণ, হলুদ, জিরা এবং ধনিয়া পাতা হাত দিয়ে মেখে নরম করে এই মিশ্রণের সঙ্গে বাটা ডাল মিশিয়ে নিন।

পাত্রে তেল গরম দিন। তেল গরম হয়ে গেলে ডালের মিশ্রণ থেকে অল্প অল্প করে নিয়ে হাতের সাহায্যে পাতলা করে তেলে দিতে থাকুন। এরপর পেঁয়াজু লাল লাল করে ভেজে প্লেটে তুলে নিয়ে পরিবেশন করুন। চাইলে টমেটো সস এর সাথেও পরিবেশন করতে পারবেন। 

এস/ আই. কে. জে/

রেসিপি পেঁয়াজু

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250