মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা *** গবেষণা ও জনমত যাচাই ছাড়া পুলিশের পোশাক পরিবর্তন পুনর্বিবেচনার আহ্বান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘রাজসাক্ষী’ বানিয়ে বাণিজ্যের অভিযোগ *** ‘চেতনা পরিপন্থি হলে তো সংবিধান পরিপন্থি হয় না’ *** নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম ডিঅ্যাকটিভেট করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব *** রাষ্ট্রপতিকে রক্ষায় বিএনপি কেন অনড় ছিল, দলটির বিষয়ে কি বলছেন তিনি? *** ‘বিএনপির শক্ত অবস্থানের কারণেই সাহাবুদ্দিন থেকে গেছেন বঙ্গভবনে’ *** সদ্য সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ *** বিদ্যুতে বকেয়া ৪৫ হাজার কোটি টাকা, মন্ত্রী বলছেন—দেউলিয়া পরিস্থিতি *** ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি

টালিউড

আসছে মিথিলার সিনেমা ‘মায়া’

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০১ অপরাহ্ন, ৩রা জুলাই ২০২৩

#

প্রেক্ষাগৃহে আসছে মিথিলার সিনেমা ‘মায়া’

দুই বাংলায় জনপ্রিয় মডেল-অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। এবার প্রেক্ষাগৃহে আসছে মিথিলার সিনেমা ‘মায়া’।

গুণী নির্মাতা রাজর্ষি দের হাত ধরেই টালিউডে সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করছেন তিনি। সিনেমাটি মূলত নারীকেন্দ্রিক একটি সিনেমা।

সিনেমার কাহিনি এগোবে লোভ, উচ্চাকাঙ্ক্ষা,পাপ এবং দুর্নীতির নানা ঘটনাকে কেন্দ্র করে। চ্যালেঞ্জিং চলচ্চিত্রটিতে ফুটিয়ে তোলা হয়েছে, নারীবাদ নারীকে শক্তিশালী করা নয়; বরং নারীর অধিকারগুলো বিকশিত করা।

উইলিয়াম শেক্সপিয়রের ‘ম্যাকবেথ’ নাটক অবলম্বনে নির্মাণ করা হয়েছে সিনেমাটি। কাঞ্চনজঙ্ঘার বিশাল সাফল্যের পর রাজর্ষি দের এই সিনেমাটি মুক্তি পেতে চলেছে।

সিনেমাটি পরিচালনা করার পাশাপাশি স্ক্রিপও লিখেছেন পরিচালক। তবে এ কাজে যৌভভাবে তার সঙ্গে ছিলেন ঈপ্সিতা।

ডিএসআর এন্টারটেইনমেন্ট হাউসের উপস্থাপনায় সিনেমাটি প্রযোজনা করেছেন দেবদাস ব্যানার্জী ও রোহিত ব্যানার্জি। ছবিটির বিভিন্ন গান সুর করেছেন রণজয় ভট্টাচার্য এবং কণ্ঠ দিয়েছেন রূপঙ্কর, সোমলতা এবং উজান।

আরো পড়ুন: উচ্ছ্বসিত “ প্রিয়তমা” ইধিকা পাল

মিথিলা ছাড়াও এতে অভিনয় করেছেন কমলেশ্বর মুখোপাধ্যায়, তনুশ্রী চক্রবর্তী, গৌরব চক্রবর্তী ও সুদীপ্তা চক্রবর্তীর মতো অভিনয়শিল্পীরা। পশ্চিম বাংলার প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পেতে চলেছে আগামী ৭ জুলাই।

এম/


Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250