বৃহস্পতিবার, ১৯শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৮ লাখ টাকা বেতন পাচ্ছেন চার ক্রিকেটার, তাসকিনের অবনতি *** ভারতীয় ভিসা কার্যক্রম পর্যায়ক্রমে স্বাভাবিক হবে: সহকারী হাইকমিশনার *** সাবেক ব্রিটিশ প্রিন্স অ্যান্ড্রু গ্রেপ্তার *** অযোগ্যরা প্রতিদ্বন্দ্বিতা করায় নির্বাচন সুষ্ঠু হয়েছে কি না প্রশ্ন উঠেছে: বদিউল আলম মজুমদার *** সচিবালয়ে দ্বিতীয় দিনের মতো প্রধানমন্ত্রী, রাস্তায় মানলেন ট্রাফিক সিগনাল *** এখন টিভির ঘটনা সমঝোতার চেষ্টা করবেন তথ্যমন্ত্রী *** তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ট্রাম্পের চিঠি: প্রতিরক্ষা চুক্তি ও বাণিজ্যে জোর *** চীনা রোবটকে নিজেদের দাবি, এআই সামিট থেকে বাদ ভারতীয় বিশ্ববিদ্যালয় *** তরুণদের সোশ্যাল মিডিয়া আসক্তি, আদালতে মার্ক জাকারবার্গ *** ফ্যামিলি কার্ড চালুর পরিকল্পনায় আন্তঃমন্ত্রণালয় সভা

মনিটাইজেশন সুবিধার নতুন নীতিমালা

ইউটিউব চ্যানেলে ৫০০ গ্রাহক থাকলেই আয় করা যাবে

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৪২ পূর্বাহ্ন, ১৫ই জুন ২০২৩

#

ছবি: সংগৃহীত

মনিটাইজেশন সুবিধার নতুন নীতিমালা করেছে ইউটিউব।  এখন থেকে চ্যানেলে ৫০০ গ্রাহক থাকলেই আয় করা যাবে।

‘ইউটিউব পার্টনার প্রোগ্রাম ২০২৩’  নীতিমালায় বলা হয়েছে, মনিটাইজেশন সুবিধা চালু করতে হলে ইউটিউব চ্যানেলে কমপক্ষে ৫০০ গ্রাহক বা সাবস্ক্রাইবার থাকতে হবে, যা আগে ছিল ১০০০। শুধু তা-ই নয়, ভিডিও দেখার সময় ৪ হাজার ঘণ্টার বদলে ৩ হাজার ঘণ্টা থাকতে হবে। পাশাপাশি আবেদনের ৯০ দিনের মধ্যে কমপক্ষে ৩টি ভিডিও আপলোড করতে হবে। ফলে নতুন এ নীতিমালার আওতায় সহজেই নতুন চ্যানেলগুলো ইউটিউব থেকে আয় করা বা মনিটাইজেশন সুবিধা চালু করতে পারবে।

নতুন এ নীতিমালায় গ্রাহক ও ভিডিও দেখার সময় কমানো হলেও ইউটিউবের কমিউনিটি নীতিমালা না মেনে ভিডিও তৈরি করলে সে চ্যানেল কোনোভাবেই মনিটাইজেশনের অন্তর্ভুক্ত হবে না। এমনকি কমিউনিটি ‘গাইডলাইন স্ট্রাইক’ পাওয়ারও আশঙ্কা রয়েছে। আর তাই চ্যানেলে অবশ্যই নিজের তৈরি ভিডিও দিতে হবে। পাশাপাশি ভিডিওতে ব্যবহার করা শব্দ বা গানও হতে হবে মেধাস্বত্বহীন।

প্রাথমিকভাবে নতুন এ নীতিমালা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, তাইওয়ান ও দক্ষিণ কোরিয়ায় বসবাসকারীদের জন্য উন্মুক্ত করা হবে। পর্যায়ক্রমে অন্য দেশগুলোতে বসবাসকারীরাও এ নীতিমালার আওতায় ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন সুবিধা চালু করতে পারবেন।

সূত্র: নাইনটুফাইভগুগল ও দ্য ভার্জ

ওআ/

ইউটিউব চ্যানেল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

৮ লাখ টাকা বেতন পাচ্ছেন চার ক্রিকেটার, তাসকিনের অবনতি

🕒 প্রকাশ: ০৫:২৪ অপরাহ্ন, ১৯শে ফেব্রুয়ারি ২০২৬

ভারতীয় ভিসা কার্যক্রম পর্যায়ক্রমে স্বাভাবিক হবে: সহকারী হাইকমিশনার

🕒 প্রকাশ: ০৫:১৭ অপরাহ্ন, ১৯শে ফেব্রুয়ারি ২০২৬

সাবেক ব্রিটিশ প্রিন্স অ্যান্ড্রু গ্রেপ্তার

🕒 প্রকাশ: ০৫:১১ অপরাহ্ন, ১৯শে ফেব্রুয়ারি ২০২৬

অযোগ্যরা প্রতিদ্বন্দ্বিতা করায় নির্বাচন সুষ্ঠু হয়েছে কি না প্রশ্ন উঠেছে: বদিউল আলম মজুমদার

🕒 প্রকাশ: ০৪:৫৬ অপরাহ্ন, ১৯শে ফেব্রুয়ারি ২০২৬

সচিবালয়ে দ্বিতীয় দিনের মতো প্রধানমন্ত্রী, রাস্তায় মানলেন ট্রাফিক সিগনাল

🕒 প্রকাশ: ০৪:৪৫ অপরাহ্ন, ১৯শে ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250