রবিবার, ২২শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ হয়েছে, কেউ অস্বীকার করতে পারবে না: জামায়াত আমির *** ধর্মীয় সংখ্যালঘু ও বাউলপন্থিরা আক্রান্ত হওয়ার দায় নিতে রাজি নন মামুনুল হক *** বাস্তবতা বিবেচনায় বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কোন্নয়নের আভাস *** ৪০ লাখ টাকার ক্রিপ্টোকারেন্সি নিয়ে ভারতে গিয়েছিলেন সেই মাহদী হাসান *** রাজশাহী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ছাত্রলীগের স্লোগান *** যৌন উন্মত্ত পুরুষদের অত্যাচারে পাহাড়চূড়া থেকে লাফ, বিলুপ্তির পথে স্ত্রী কচ্ছপ *** সংসদের প্রথম অধিবেশন ১২ই মার্চ বা দু–এক দিন আগে: সালাহউদ্দিন *** এবার বৈশ্বিক শুল্ক বাড়িয়ে ১৫ শতাংশ করার ঘোষণা ট্রাম্পের *** সাংবাদিক মাসুদ কামাল পড়াশোনা করেছেন বলে মনে করেন না শফিকুল আলম *** ইনকিলাব আমাদের ভাষা না: বিদ্যুৎমন্ত্রী

ইনস্টাগ্রাম রিলসের দৈর্ঘ্য বাড়াচ্ছে!

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:১৯ অপরাহ্ন, ৩১শে আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

টিকটক ও ইউটিউবের মতো প্রতিদ্বন্দ্বী প্ল্যাটফর্মগুলোকে টক্কর দেওয়ার লক্ষ্যে ‘রিলস’-এ পোস্ট করা ভিডিও’র সর্বোচ্চ দৈর্ঘ্য বাড়াতে পারে ইনস্টাগ্রাম।

এখন রিলস-এ ভিডিও ধারণের সর্বোচ্চ সময় তিন মিনিট পর্যন্ত। তবে, মোবাইল ডেভেলপার আলেসান্দ্রো পালুজ্জির প্রকাশ করা স্ক্রিনশট থেকে ইঙ্গিত মিলেছে, এর সময় বাড়িয়ে ১০ মিনিটে নিতে চায় ইনস্টাগ্রাম।

আর সেটা হলে মেটা মালিকানাধীন সামাজিক মাধ্যম সাইটটিতে ‘বড় এক বদল’ আসবে। আর ইউটিউবের মতো শক্তিশালী ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মে রূপান্তরের সম্ভাবনা তৈরি হবে।

এই পদক্ষেপে আরেক প্রতিদ্বন্দ্বী টিকটকের সঙ্গেও লড়াই চালিয়ে যেতে পারবে ইনস্টাগ্রাম। এরইমধ্যে বাইটড্যান্স মালিকানাধীন ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মটিতে ১০ মিনিট দীর্ঘ ভিডিও পোস্ট করার সুবিধা রয়েছে।

টিকটক ও ইনস্টাগ্রাম ভিডিও’র দৈর্ঘ্য বাড়ানোর পদক্ষেপ নিলেও ইউটিউব হাঁটছে উল্টো পথে। বেশ কিছুদিন ধরেই নিজস্ব প্ল্যাটফর্মে বেশি সংখ্যায় স্বল্পদৈর্ঘ্যের ভিডিও দেখানোর দিকে মনযোগ দিচ্ছে কোম্পানিটি। সম্প্রতি, সাইটের কনটেন্ট নির্মাতাদের জন্য বিভিন্ন নতুন ‘ক্রিয়েটর টুল’ যোগ করার পাশাপাশি ‘টিকটক ধাঁচের মিউজিক ডিসকভারি ফিড’ চালু করেছে ইউটিউব।

আর.এইচ 

ইনস্টাগ্রাম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ হয়েছে, কেউ অস্বীকার করতে পারবে না: জামায়াত আমির

🕒 প্রকাশ: ০২:২৬ পূর্বাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৬

ধর্মীয় সংখ্যালঘু ও বাউলপন্থিরা আক্রান্ত হওয়ার দায় নিতে রাজি নন মামুনুল হক

🕒 প্রকাশ: ০২:১৪ পূর্বাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৬

বাস্তবতা বিবেচনায় বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কোন্নয়নের আভাস

🕒 প্রকাশ: ০১:৩৯ পূর্বাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৬

৪০ লাখ টাকার ক্রিপ্টোকারেন্সি নিয়ে ভারতে গিয়েছিলেন সেই মাহদী হাসান

🕒 প্রকাশ: ১২:১৬ পূর্বাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৬

রাজশাহী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ছাত্রলীগের স্লোগান

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250