বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

ইসরায়েলের প্রতি বাইডেন প্রশাসনের যুক্তিহীন পক্ষপাতিত্ব: সিপিবির উদ্বেগ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৪৭ অপরাহ্ন, ৮ই অক্টোবর ২০২৩

#

ফাইল ছবি

ফিলিস্তিনের গাজা উপত্যকাসহ বিভিন্ন এলাকায় ইসরায়েল বাহিনীর সাম্প্রতিক বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

রোববার (৮ অক্টোবর) সংবাদ মাধ্যমে পাঠানো সিপিবি সভাপতি মোহাম্মদ শাহ আলম এবং সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্সের পাঠানো এক বিবৃতিতে এই নিন্দা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, গতকাল (শনিবার) থেকে জায়নবাদী ইসরায়েলি বাহিনী যেভাবে ফিলিস্তিনের বিভিন্ন এলাকায় বর্বরোচিত হামলা চালিয়েছে তা নজিরবিহীন। ফিলিস্তিনের নিরীহ জনগণের ওপর এভাবে অব্যাহতভাবে হামলা চালিয়ে বর্তমান ইসরায়েলি সরকার মধ্যপ্রাচ্যের নব্য সন্ত্রাসবাদী হিসেবে আবির্ভূত হয়েছে।

সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসনের যুক্তিহীন পক্ষপাতিত্ব। মূলত মার্কিন সাম্রাজ্যবাদের মদদেই বিশ্বের সংখ্যাগরিষ্ঠ দেশের মতামত উপেক্ষা করে ফিলিস্তিনের জনগণের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিকে স্তব্ধ করে দিতে চাইছে। 

সিপিবি নেতারা বিবৃতিতে অবিলম্বে প্যালেস্টাইনে হামলা বন্ধ করে ক্ষতিগ্রস্তদের মানবিক সাহায্য দেওয়ার জন্য জাতিসংঘসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। 

তারা আরও বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধে ফিলিস্তিনের জনগণ পূর্ণ সমর্থন দিয়েছিল। আজ বর্তমান সরকারের উচিত এই হামলার আনুষ্ঠানিকভাবে নিন্দা করা এবং ফিলিস্তিনের স্বাধীনতা সংগ্রামের প্রতি বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করা।

একে/

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250