রবিবার, ২৯শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নেত্রকোনায় সাবেক এমপিরসহ আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িতে অগ্নিসংযোগ *** চট্টগ্রাম রেলস্টেশনে ঢাকা মেইল ট্রেনের বগিতে আগুন *** পদ্মা সেতু হয়ে সাতক্ষীরা-ঢাকা বাস চলাচল বন্ধ *** প্যারোল পেলেন না মা, মৃত সন্তান জেলগেটে! *** বিভিন্ন স্থানে আগুন, পেট্রলবোমা, সারা দেশে আরও গ্রেপ্তার ৩৮৬ *** আওয়ামী লীগ-পুলিশ সংঘর্ষে রণক্ষেত্র ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, যোগ দেন বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরাও *** ডিসেম্বরে ঢাকা সফর স্থগিত করলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী *** শেখ হাসিনার ফেরার ‘শর্তে’ রাজি না হলে তারেক সরকারকে ‘একঘরে’ করবে ভারত! *** সীমান্তের ওপারে কে কী করছে, তা দেখার বিষয় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী *** ইরাককে ট্রাম্পের হাতিয়ার না হওয়ার সতর্কবার্তা ইরানের

ইসরায়েলি সেনাদের অতি বলপ্রয়োগের নিন্দা বাংলাদেশের

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:২২ অপরাহ্ন, ১৫ই অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের গাজা উপত্যকায় নারী ও শিশুসহ বেসামরিক নাগরিকদের হতাহতের পাশাপাশি ইসরায়েলি সামরিক বাহিনীর অতিরিক্ত অসম বলপ্রয়োগের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।

একই সঙ্গে গাজায় মানবিক বিপর্যয় এড়াতে সেখানে মানবিক সহায়তা পৌঁছানোর সুযোগ করে দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিও আহ্বান জানানো হয়েছে।

রোববার (১৫ অক্টোবর) এক বার্তায় এ নিন্দা জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।

এরআগে পররাষ্ট্রন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস. ওয়াই. রমাদান।

দুপক্ষের বৈঠক শেষে এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মানবিক বিপর্যয় রোধে অবরুদ্ধ গাজা উপত্যকায় মানবিক সহায়তার অনুমোদনে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

পররাষ্ট্র মন্ত্রণায় বলছে, মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি ও ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত নিরসনে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবের ওপর ভিত্তি করে ‘দ্বি-রাষ্ট্রীয়’ তত্ত্বের ভিত্তিতে কাজ করতে বিশ্ব সম্প্রদায়কে আহ্বান জানানো হয়েছে।

গত ৬ অক্টোবর ভোরে ইসরায়েলে সশস্ত্র হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। হামাসের হামলায় ইসরায়েলে এখন পর্যন্ত এক হাজার ৩০০ জনের প্রাণহানি এবং আহত হয়েছেন সাড়ে তিন হাজারেরও বেশি মানুষ।

আরো পড়ুন: সৌদি প্রধানমন্ত্রী সালমানের সঙ্গে দেখা করেছেন অ্যান্টনি ব্লিঙ্কেন

অন্যদিকে ফিলিস্তিনে ইসরায়েলের পাল্টা হামলায় এ পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ২১৫ জনে। তাদের মধ্যে শিশু অন্তত ৭০০ জন। হামলায় আহত হয়েছেন আরও ৮ হাজার ৭১৪ ফিলিস্তিনি।

ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার বরাতে রোববার (১৫ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় গাজা সিটিতে ২৬০ জন, উপত্যকার মধ্যাঞ্চলীয় দেইর আল-বালাহতে ৮০ জন এবং উত্তরাঞ্চলীয় জাবালেয়া শরণার্থী শিবিরে প্রাণ হারিয়েছেন অন্তত ৪০ জন ফিলিস্তিনি। এছাড়া বেইত লাহিয়া শহরে ১০ জন এবং দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসে নিহত হয়েছেন আরও ২০ জন।

এসকে/ 


হামলা ফিলিস্তিন গাজা ইসরায়েল হামাস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250