মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কান্তজীউ মন্দির পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন *** দীর্ঘ সংগ্রামের পর দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: তারেক রহমান *** গ্যাস সংকট ৭ দিনের মধ্যে কেটে যাবে: রিজভী *** আমরা চাই দুই দেশের জনগণের মধ্যে ভালো সম্পর্ক: দীনেশ ত্রিবেদী *** মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি *** ফের সংগঠিত হচ্ছে নব্য জেএমবি? নতুন আমির কামরুল হাসানের অবস্থান কোথায়? *** দীর্ঘ দুঃসময় পেরিয়ে তারেক রহমানের নেতৃত্বে যেভাবে ঘুরে দাঁড়াল বিএনপি *** মেসির বিদায়ে এনজোর আবেগঘন চিঠি, ‘কত ভাগ্যবান ছিলাম, লিও’ *** যে কারণে আর্জেন্টিনা জাতীয় দলকে বিদায় বললেন মেসি *** বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা

ইসির সঙ্গে কমনওয়েলথ প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:৫২ পূর্বাহ্ন, ১৯শে নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

দ্বাদশ জাতীয় নির্বাচন নিয়ে কমনওয়েলথের প্রাক নির্বাচনী দলের চার সদস্যের সঙ্গে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (১৯ নভেম্বর) সকাল ১০টায় আগারগাঁও নির্বাচন ভবনের সভাকক্ষে এ বৈঠক শুরু হয়। 

দেশে আসা কমনওয়েলথের প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দলটি ১৮ নভেম্বর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত ঢাকায় থাকবে বলে জানা গেছে। সফরকালে পররাষ্ট্র, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, নির্বাচন কমিশনসহ বিভিন্ন মহলের সঙ্গে বৈঠক করবেন প্রতিনিধিদলের সদস্যরা। 

নির্বাচনের আগে বিভিন্ন বিদেশি পর্যবেক্ষকের সঙ্গে সাধারণত বৈঠক করে থাকে নির্বাচন কমিশন। এর আগে ইউরোপিয়ান ইউনিয়নের প্রাক নির্বাচনী প্রতিনিধি দল, যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচনী প্রতিনিধি দল নির্বাচন কমিশনে এসেছিল। তারও আগে দক্ষিণ এশিয়ার নির্বাচন পর্যবেক্ষক দলগুলো নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করে। ইতিমধ্যে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের একটি সংস্থা ভোট পর্যবেক্ষণ করবে বলে জানিয়েছে।

এছাড়া বিদেশি পর্যবেক্ষকদের ভোট পর্যবেক্ষণের জন্য দূতাবাসগুলোর মাধ্যমে ২১ নভেম্বরের মধ্যে আবেদনও আহ্বান করেছে ইসি।

ঘোষিত তফসিল অনুযায়ী, সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩০ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি।

উল্লেখ্য, সাধারণত জাতীয় নির্বাচনের আগে সেদেশের নির্বাচন ব্যবস্থা কেমন, নির্বাচন পদ্ধতি কেমন এবং নির্বাচন পর্যবেক্ষণে কি ধরণের সুযোগ-সুবিধা পর্যবেক্ষকদের দেয়া হয় সে বিষয়গুলো নিয়ে স্বাভাবিকভাবে আলোচনা করা হয়ে থাকে। 

ওআ/

ইসি কমনওয়েলথ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250