মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গ্যাস সংকট ৭ দিনের মধ্যে কেটে যাবে: রিজভী *** আমরা চাই দুই দেশের জনগণের মধ্যে ভালো সম্পর্ক: দীনেশ ত্রিবেদী *** মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি *** ফের সংগঠিত হচ্ছে নব্য জেএমবি? নতুন আমির কামরুল হাসানের অবস্থান কোথায়? *** দীর্ঘ দুঃসময় পেরিয়ে তারেক রহমানের নেতৃত্বে যেভাবে ঘুরে দাঁড়াল বিএনপি *** মেসির বিদায়ে এনজোর আবেগঘন চিঠি, ‘কত ভাগ্যবান ছিলাম, লিও’ *** যে কারণে আর্জেন্টিনা জাতীয় দলকে বিদায় বললেন মেসি *** বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা *** নেপাল–তিব্বতে নিহত বেড়ে ৯৫৫ ও নিখোঁজ ৪৪৭১, ত্রাণ–সহায়তা পাঠাচ্ছে যেসব দেশ *** দেশজুড়ে ঝড়-বৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা

মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০৩ অপরাহ্ন, ১লা সেপ্টেম্বর ২০২৬

#

ছবি: সংগৃহীত

লিওনেল মেসি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিতেই সর্বকালের সেরা খেলোয়াড়ের বিতর্কে ক্রিস্টিয়ানো রোনালদোকে এগিয়ে রাখলেন ব্রিটিশ ব্রডকাস্টার পিয়ার্স মরগান। আন্তর্জাতিক ফুটবলে গোলসংখ্যার পরিসংখ্যান তুলে ধরে পর্তুগিজ তারকাকে ইতিহাসের সেরা বলে দাবি করেছেন তিনি।

সোমবার (৩১ আগস্ট) মেসির অবসরের খবর নিজের ‘এক্স’ অ্যাকাউন্টে শেয়ার করেন মরগান। সেখানে তিনি লেখেন, ‘ব্রেকিং: লিওনেল মেসি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন। আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে ১২৫ গোল করে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় তিনি দ্বিতীয় স্থানে রয়েছেন।’

এরপরের পোস্টে রোনালদোর পরিসংখ্যান তুলে ধরে মরগান আরও লেখেন, ‘ক্রিস্টিয়ানো রোনালদো পর্তুগালের হয়ে ১৪৬ গোল করেছেন, যা আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ। কে ইতিহাসের সেরা খেলোয়াড়—এ নিয়ে যে বিতর্ক, এটি সেটিরও নিষ্পত্তি করে দিয়েছে।’

রোনালদোর সঙ্গে মরগানের ঘনিষ্ঠ বন্ধুত্ব রয়েছে। ফলে মেসি-রোনালদোর দীর্ঘদিনের শ্রেষ্ঠত্বের বিতর্কে তার এমন মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

এদিকে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্তের কথা নিজেই জানিয়েছেন মেসি। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেওয়া এক বিবৃতিতে তিনি লেখেন, ‘শেষ ম্যাচের পর থেকে এতটা সময় পেরিয়ে গেছে। দীর্ঘ সময় ধরে ভেবে-চিন্তে আমি সবাইকে জানাতে চাই, জাতীয় দলের হয়ে খেলা থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

অবসরের সিদ্ধান্তকে বেদনাদায়ক উল্লেখ করে মেসি বলেন, ‘এটি ছিল একটি বেদনাদায়ক সিদ্ধান্ত, যা এখনো আমাকে ভেতর থেকে কষ্ট দেয়। কিন্তু আমি বুঝতে পারছি, সময়টা এসে গেছে।’

আর্জেন্টিনার জার্সির প্রতি নিজের দায়বদ্ধতার কথাও তুলে ধরেছেন মেসি, ‘আমি শপথ করে বলতে পারি, আমি সবসময় আমার সর্বস্ব দিয়েছি। শুধু সাম্প্রতিক বছরগুলোতে নয়, যখন আমরা সবকিছু অর্জন করেছি; তার আগেও আমি এই জার্সির জন্য সবসময় লড়েছি এবং নিজের সর্বোচ্চটা দিয়েছি। ফুটবলের মাধ্যমে তোমাদের খুশি করতে এবং আর্জেন্টাইন হিসেবে গর্বিত বোধ করাতে আমি সবসময় নিজের সবটুকু উজাড় করে দিয়েছি।’

লিওনেল মেসি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250