মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার

ঈদ সামনে রেখে ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন চলবে ১৫ জুলাই পর্যন্ত

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:২২ অপরাহ্ন, ১৮ই মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

ঈদুল আজহা উপলক্ষে দেশব্যাপী ওয়ালটনের নতুন ডিজিটাল ক্যাম্পেইন শুরু হয়েছে, যেটির আওতায় এ ব্র্যান্ডের পণ্যের ক্রেতারা গাড়িসহ বিভিন্ন উপহার পাবেন।

মঙ্গলবার কোম্পানির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার থেকে শুরু হওয়া এ ক্যাম্পেইন চলবে ১৫ জুলাই পর্যন্ত। ১৮তম এ ডিজিটাল ক্যাম্পেইনে উপহার পেতে পণ্যটির ডিজিটাল নিবন্ধন করতে হবে ক্রেতাদের। এরপর সম্পূর্ণ কম্পিউটারাইজড সিস্টেমে ক্রেতাদের মোবাইলে ক্যাশ ভাউচার কিংবা উপহারের এসএমএস পাঠানো হবে।

ওয়ালটনের করপোরেট অফিসে গত রোববার সন্ধ্যায় নতুন প্রচারণার উদ্বোধন করা হয় জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, অনলাইন অটোমেশনের মাধ্যমে গ্রাহকদের দ্রুত সেবা দিতে এর আগে ১৭টি আসর সম্পন্ন হয়েছে। গ্রাহকদের আগ্রহের প্রেক্ষিতে এবার ডিজিটাল ক্যাম্পেইনের ১৮তম আসর শুরু করা হয়েছে।

উদ্বোধন অনুষ্ঠানে হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) এস এম শোয়েব হোসেন নোবেল বলেন, “প্রতিটি বড় উৎসব উপলক্ষে ক্রেতাদের জন্য আমরা বিশেষ সুবিধা দিয়ে আসছি। এরই ধারাবাহিকতায় ডিজিটাল ক্যাম্পেইন সিজন ১৮ এর আওতায় ওয়ালটন পণ্যের ক্রেতাদের জন্য গাড়িসহ নানা উপহার পাওয়ার সুযোগ রয়েছে।”

এ ক্যাম্পেইনের আওতায় উপহার হিসেবে গাড়ি পাওয়ার সুযোগ ছাড়াও ওয়ালটনের একটি ফ্রিজ কিনে আরেকটি ডিপ ফ্রিজ ফ্রি পাওয়ার সুযোগ রয়েছে। ওয়ালটন স্মার্ট টিভির ক্রেতাদের জন্য রয়েছে নিশ্চিত এক বছরের ফ্রি বঙ্গওয়াল সাবস্ক্রিপশন।

আরো পড়ুন: মার্সেলের ডিজিটাল ক্যাম্পেইন শুরু

বেসিক এলইডি টিভির ক্রেতাদের জন্য ২০ শতাংশ ছাড়ে আকাশ ডিটিএইচ সংযোগ কেনার সুবিধাও রাখা হয়েছে ক্যাম্পেইনে। ওয়ালটন এসির নির্দিষ্ট মডেলে সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত ছাড়ের সুবিধাও থাকছে। ঈদকে সামনে রেখে এ ব্র্র্যান্ডের নতুন মডেলের ফ্রিজের দাম কমানোর বিষয়টিও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

উদ্বোধন অনুষ্ঠানে ওয়ালটন প্লাজার চিফ এক্সিকিউটিভ অফিসার মো. রায়হান, ওয়ালটন হাই-টেকের ডিএমডি ইভা রিজওয়ানা নিলু, নজরুল ইসলাম সরকার, এমদাদুল হক সরকার ও মো. হুমায়ুন কবীর, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এস এম জাহিদ হাসান, মো. তানভীর রহমান, ফিরোজ আলম, আমিন খান উপস্থিত ছিলেন।

এম/


 

ঈদ .ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে

🕒 প্রকাশ: ১২:১০ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায়

🕒 প্রকাশ: ১১:২৯ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা

🕒 প্রকাশ: ০৮:৫৮ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয়

🕒 প্রকাশ: ০৮:৪০ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250