শনিবার, ২৮শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** খাবার-পানি ছাড়া ভূমধ্যসাগরে ৬ দিন ধরে ভাসমান ২১ বাংলাদেশি উদ্ধার *** স্বপ্ন’র ডেটাবেজ হ্যাক, ঝুঁকির মুখে ৪০ লাখ গ্রাহকের তথ্য *** জ্বালানিমন্ত্রীকে ‘আপাদমস্তক নাস্তিক ও ইসলামবিদ্বেষী’ বললেন আমির হামজা, পাল্টা মন্তব্য বিএনপির *** ভুয়া ক্লিনিক-নার্সের মতো ভুয়া ডাক্তার তৈরির কারখানাও বন্ধ করতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী *** ইসরায়েলি গণহত্যার নিন্দা করায় যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন বাতিল গিটারিস্ট কমলের *** আমার মিটিংয়ে স্বাধীনতাবিরোধীদের যেন ডাকা না হয়: ফজলুর রহমান *** পুলিশের পোশাক পরিবর্তনের ইঙ্গিত দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী *** রাজশাহী মেডিকেলের পরিচালককে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত: স্বাস্থ্যমন্ত্রী *** ত্রয়োদশ জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক চলছে *** পররাষ্ট্রমন্ত্রী দিল্লি যাচ্ছেন, বহুমুখী সম্পর্ক মজবুত করতে চায় দুই দেশ

ঈদযাত্রায় ভোগান্তি কম সড়ক ও নৌরুটে

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:৫৪ অপরাহ্ন, ২৫শে জুন ২০২৩

#

ফাইল ছবি (সংগৃহীত)

ঈদযাত্রায় রাজধানী ছাড়তে শুরু করেছে মানুষ।এবারের ঈদযাত্রায় ট্রেনের মতো ভোগান্তি নেই সড়ক ও নৌরুটেও।

রোববার (২৫ জুন) সকালে দেখা যায় গাজীপুরের চান্দনা চৌরাস্তায় যানজট না থাকলেও সকাল থেকে রয়েছে যাত্রীদের কিছুটা ভিড়। এবারো স্বস্তিতেই বাড়ি ফিরছেন ঘরমুখো মানুষ।

বাড়ির পথে রওয়ানা হওয়া আমজাদ আলী বলেন, অনেকটা ভয় হচ্ছিল কীভাবে বাড়ি ফিরব। তবে রাস্তায় এসে দেখি তেমন কোনো দুর্ভোগ পোহাতে হচ্ছে না।

কোলে শিশু নিয়ে তাসলিমা হক বলছিলেন, এবারের ঈদযাত্রাটা বোধ হয় স্বস্তিতেই হবে, অবশ্য কিছুটা আগে যাচ্ছি বলে তেমন ভোগান্তি নেই।

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বিভিন্ন পয়েন্টে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। অন্যদিকে, নৌরুটেও নেই যাত্রী ভোগান্তি। নির্দিষ্ট সময়ে ঘাট থেকে ছেড়ে যাচ্ছে ফেরি।

পাটুরিয়া-দৌলতদিয়া ফেরিতে থাকা শিহাব উদ্দিন বলেন, রাস্তায় যানজট না থাকলেও পশু বহনকারী ট্রাক অনেক। এজন্য কিছুটা ভোগান্তি হয়েছে।

আরো পড়ুন: ৩০ টাকা কেজি দরের চাল পাবে এক কোটি পরিবার: খাদ্যমন্ত্রী

অন্য এক যাত্রী তানজিনা খাতুন বলেন, ফেরিতে উঠতে যে দীর্ঘ সময় অপেক্ষা করতে হতো, সেটি করতে হয়নি। যানবাহনের কোনো দীর্ঘ সারি নেই। খুব তাড়াতাড়ি উঠে আবার চলেও যাচ্ছি।   

পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজির হাট রুটে চলাচল করছে ২৭টি ফেরি, ৩১টি লঞ্চ ও ৩৯টি স্পিডবোট।

এম/


ঈদযাত্রা সড়ক নৌরুট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

খাবার-পানি ছাড়া ভূমধ্যসাগরে ৬ দিন ধরে ভাসমান ২১ বাংলাদেশি উদ্ধার

🕒 প্রকাশ: ১১:৩৭ অপরাহ্ন, ২৮শে মার্চ ২০২৬

স্বপ্ন’র ডেটাবেজ হ্যাক, ঝুঁকির মুখে ৪০ লাখ গ্রাহকের তথ্য

🕒 প্রকাশ: ১১:৩০ অপরাহ্ন, ২৮শে মার্চ ২০২৬

জ্বালানিমন্ত্রীকে ‘আপাদমস্তক নাস্তিক ও ইসলামবিদ্বেষী’ বললেন আমির হামজা, পাল্টা মন্তব্য বিএনপির

🕒 প্রকাশ: ০৬:৫৩ অপরাহ্ন, ২৮শে মার্চ ২০২৬

ভুয়া ক্লিনিক-নার্সের মতো ভুয়া ডাক্তার তৈরির কারখানাও বন্ধ করতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

🕒 প্রকাশ: ০৬:৪০ অপরাহ্ন, ২৮শে মার্চ ২০২৬

ইসরায়েলি গণহত্যার নিন্দা করায় যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন বাতিল গিটারিস্ট কমলের

🕒 প্রকাশ: ০৬:১৯ অপরাহ্ন, ২৮শে মার্চ ২০২৬

Footer Up 970x250