মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা *** গবেষণা ও জনমত যাচাই ছাড়া পুলিশের পোশাক পরিবর্তন পুনর্বিবেচনার আহ্বান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘রাজসাক্ষী’ বানিয়ে বাণিজ্যের অভিযোগ *** ‘চেতনা পরিপন্থি হলে তো সংবিধান পরিপন্থি হয় না’ *** নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম ডিঅ্যাকটিভেট করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব *** রাষ্ট্রপতিকে রক্ষায় বিএনপি কেন অনড় ছিল, দলটির বিষয়ে কি বলছেন তিনি? *** ‘বিএনপির শক্ত অবস্থানের কারণেই সাহাবুদ্দিন থেকে গেছেন বঙ্গভবনে’ *** সদ্য সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ *** বিদ্যুতে বকেয়া ৪৫ হাজার কোটি টাকা, মন্ত্রী বলছেন—দেউলিয়া পরিস্থিতি *** ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি

ঈদে আসছে রাজ- তিশা জুটি!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:০২ অপরাহ্ন, ১৭ই জুন ২০২৩

#

রাজ- তিশা জুটির নতুন সিনেমার নাম ‘রক্তজবা’ - ছবি: সংগৃহীত

সাম্প্রতিক সময়ে নিজের ব্যক্তিজীবন নিয়েই মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন ঢালিউড অভিনেতা শরীফুল রাজ। তবে এবার নিজের ব্যক্তিগত জীবন দিয়ে নয়, ক্যারিয়ার দিয়েই আলোচনায় থাকতে চান জনপ্রিয় এ অভিনেতা। তাই তিনি হাজির হচ্ছেন অভিনেত্রী তিশার সঙ্গে জুটি বেঁধে।

রাজ- তিশা জুটির নতুন এ সিনেমার নাম ‘রক্তজবা’। পবিত্র ঈদুল আযহায়  ওটিটি প্লাটফর্মে মুক্তি পেতে চলেছে তাদের সিনেমাটি।


‘রক্তজবা’ - ছবি: সংগৃহীত

নির্মাতা নিয়ামুল মুক্তার সিনেমার কাহিনি এগোবে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকের কাছে আসা একটি চিঠিকে কেন্দ্র করে। যে চিঠি হাতে পেয়ে শিক্ষক ফিরে যাবেন ১২ বছর আগের অতীতে।

আরো পড়ুন: সব সময় চ্যালেঞ্জ নিতে পছন্দ করি: বিদ্যা সিনহা মিম

আর তখনই নানা রহস্যের মধ্যে দিয়ে কাহিনি আরও জটিল হয়ে উঠবে। মুহাম্মদ তাসনীমুল হাসানের কাহিনি ও চিত্রনাট্যে সিনেমায় রাজ, তিশার পাশাপাশি আরও অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ, শিল্পী সরকার অপু, জয়িতা মহলানবিশ, অরিত্র আরিয়া, কামরুল জিন্নাহ, উজ্জল কবির হিমু, কাজী তানভির, অপু প্রমুখ।

ঈদের দিন মাত্র ২৫ টাকা দিয়ে সাবস্ক্রাইব করে মোবাইল বা যেকোনো ডিভাইসে ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত এ সিনেমাটি দেখার সুযোগ পাবে দর্শক।

এম/


Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250