মঙ্গলবার, ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনার এয়ারক্রাফট চাওয়া উন্মাদনা ছাড়া আর কিছু না: চিফ প্রসিকিউটর *** স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী *** দেশীয় অ্যান্টিভেনম তৈরিতে ৪৪ কোটি টাকার প্রকল্প সরকারের *** নেপালে ৫.৩ মাত্রার ভূমিকম্প, কম্পন অনুভূত বাংলাদেশসহ পাঁচ দেশে *** হিজাব ছাড়া কনসার্টে গান, ইরানি গায়িকাসহ পাঁচজনকে ৭৪ বার বেত্রাঘাত *** মিরপুরে বাসে আগুন, চালক-হেলপারকে হেফাজতে নিয়েছে পুলিশ *** মতপ্রকাশের স্বাধীনতা মানে সহিংসতা উসকে দেওয়া নয়: ইইউ রাষ্ট্রদূত *** ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন দিল্লির আদালত *** পেট্রাপোলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের চার নেতার বৈঠক গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত: রিজভী *** নেতাকে ছাড়াতে থানায় এনসিপির নেতা–কর্মীরা, পুলিশ ও বিএনপির নেতা–কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি

ঈদের আগে ফ্রিজ পরিষ্কার রাখুন

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:২৪ অপরাহ্ন, ২৮শে জুন ২০২৩

#

প্রতীকী ছবি

কোরবানি ঈদের আর খুব বেশিদিন বাকি নেই। এখনই অনেকে প্রস্তুতি নিতে শুরু করেছেন। সামনে ব্যস্ততা আরও বাড়বে। আর এই ব্যস্ততার ভিড়ে আমরা অনেকেই ফ্রিজের দিকে মনোযোগ দেই না। ঈদের আগে ফ্রিজ পরিষ্কার করা অত্যন্ত জরুরি। কারণ কোরবানির মাংস ফ্রিজে সংরক্ষণ করা হবে। এই সংরক্ষিত মাংস আবার সংক্রমণের শিকার যেন না হয়। 

নিয়মিত ফ্রিজ ব্যবহারে ভেতরে মাছ বা মাংসের রক্ত জমে থাকতে পারে। এই জমে থাকা রক্ত থেকে ব্যাকটেরিয়া ছড়াতে পারে সহজেই। কোরবানির তাজা মাংস সংরক্ষণের পরও অনেক সময় স্বাস্থ্য-ঝুঁকি প্রবল হয়ে দেখা দিতে পারে। তখন মাংস খেলে আপনার শরীরে নানা রোগ হওয়ার ঝুঁকি বাড়ে। এসব অস্বাভাবিক নয়। তাই ঈদের আগে এখন থেকেই ফ্রিজ পরিষ্কারে মনোযোগ বাড়ান। সেজন্য আমাদের কিছু পরামর্শ অনুসরণ করতে পারেন। 

>>  ফ্রিজ পরিষ্কারের আগে বৈদ্যুতিক সংযোগ বন্ধ করুন। ভেতরের বরফ বা আবহাওয়া স্বাভাবিক হতে দিন। দুই-তিন ঘণ্টা পর সংরক্ষিত খাদ্য বের করুন। 

>>   পরিষ্কারের জন্য পানিতে সামান্য ডিটারজেন্ট ভিজিয়ে নিন। তবে কখনই বেশি পানি দিয়ে ফ্রিজ পরিষ্কার করতে নেই। 

>>   ডিটারজেন্টের পানি দিয়ে ফ্রিজের কোনা পরিষ্কার করুন। 

>>   মাছ-মাংসের রক্ত জমে থাকলে তা আগে বের করুন। তারপর ডিটারজেন্টের পানি দিয়ে মুছুন। 

>>   ঈদ বাজারে যেভাবে চিনবেন জাল নোটঈদ বাজারে যেভাবে চিনবেন জাল নোট

>>   খসখসে কাপড় দিয়ে ফ্রিজ পরিষ্কার করা অনুচিত। 

আরো পড়ুন: কোরবানির সরঞ্জাম

>>   ফ্রিজের কোণের রাবার দীর্ঘদিন পরিষ্কার না করায় আঠালো হয়ে যায়। সেটি পরিষ্কার করুন পানিতে বেকিং সোডা মিশিয়ে। 

>>   আপনার ফ্রিজে দুর্গন্ধ ছড়ানোর আশঙ্কা যদি থাকে তাহলে পানিতে বেকিং সোডা ও লেবুর রস মিশিয়ে তারপর মুছে নিন। 

>>   কাপড় দিয়ে ফ্রিজ মোছার পর টিস্যু দিয়ে তা মুছে শুকনো করার চেষ্টা করুন। 

এম/


Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250