বুধবার, ১৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১লা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনাকে কেন্দ্র করে ভারত চক্রান্তের জাল বুনছে: রিজভী *** জামিন না পেয়ে আদালতকক্ষে বিচারককে গালি, পুলিশকে মারধরের অভিযোগ *** ক্ষেপণাস্ত্র ছুড়ে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুতিদের *** মুডিস রেটিংয়ের ফলে দেশে বৈদেশিক বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়বে: মাহদী আমিন *** বিএনপি নেতার বিরুদ্ধে কবরস্থানের জায়গা দখলের অভিযোগ, লাশ দাফন নিয়ে সংকট *** ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট আগামী বছর চালুর আশা বিমানমন্ত্রীর *** ড. জাফর ইকবাল, মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে আইসিটিতে অভিযোগপত্র *** গুলশানে আওয়ামী লীগের মিছিল: ছয় দিন পর ওসি প্রত্যাহার *** প্রতিটি অপরাধের পেছনে জুয়া নয়তো মাদক সংশ্লিষ্টতা পাওয়া যাচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী *** এসআরবি নামে যাত্রা শুরু র‍্যাবের, লোগোর নকশা অপরিবর্তিত

ঈদের ছুটি শেষ, খুলেছে অফিস-আদালত

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:৫৭ পূর্বাহ্ন, ২৪শে এপ্রিল ২০২৩

#

প্রতীকী ছবি

ঈদুল ফিতরের টানা পাঁচদিন ছুটি শেষে আজ খুলেছে সরকারি অফিস, আদালত, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান।  সোমবার (২৪ এপ্রিল) থেকে সব ব্যাংকের অফিস সময়সূচি রমজানের আগের মতোই চলছে। অর্থাৎ সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে অফিস।

ঈদের আগে গত বুধবার (১৯ এপ্রিল) ছিল শবে কদরের সরকারি ছুটি। বৃহস্পতিবার (২০ এপ্রিল) ছিল সরকারের নির্বাহী আদেশে ছুটি। এ বছর রোজা ২৯টি হওয়ায় ঈদ উদযাপিত হয়েছে শনিবার (২২ এপ্রিল)। সেই হিসাবে ঈদের আগের দিন শুক্রবার (২১ এপ্রিল), ঈদের দিন শনিবার (২২ এপ্রিল) ও ঈদের পরের দিন রোববার (২৩ এপ্রিল) পর্যন্ত ছিল ঈদের ছুটি।

গত ১০ এপ্রিল অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ২০ এপ্রিল (বৃহস্পতিবার) নির্বাহী আদেশে ছুটির সিদ্ধান্ত নেয় সরকার। পরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন এক ব্রিফিংয়ে বিষয়টি সাংবাদিকদের জানিয়েছিলেন।
এর পরের দিন মঙ্গলবার (১১ এপ্রিল) এ ছুটির আদেশ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আদালত এবং ব্যাংক-বিমাসহ আর্থিক প্রতিষ্ঠানগুলো নিজেদের মতো করে ছুটির সময়সূচি ঘোষণাসহ আদেশ জারি করে।

এম/

আরো পড়ুন:

রাষ্ট্রপতি হিসেবে আজ শপথ নেবেন মো. সাহাবুদ্দিন

ঈদুল ফিতর অফিস আদালত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250