মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩১শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সিলেটে ২ ওলির মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি *** পুলিশের সাইবার সিকিউরিটি ইউনিট গঠনের পরিকল্পনা করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী *** ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ *** সাতজনের মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ *** ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড: ৫ সদস্যের তদন্ত কমিটি *** ডাকযোগে ভোট কঠিন করতে চেয়েছিলেন ট্রাম্প, ঠেকিয়ে দিল আদালত *** কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে মামলার রায় আজ *** ইরান দ্রুত যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি চায়—ফের দাবি ট্রাম্পের *** ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, এক দিনে সর্বোচ্চ সংক্রমণ *** পার্বত্য চট্টগ্রাম নিয়ে সরকারের ৩ কমিটি গঠন, ৫২ বিশিষ্টজনের উদ্বেগ

ঈদের দিন যেভাবে ভক্তদের ধরা দিলেন শাহরুখ

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:১৮ অপরাহ্ন, ২২শে এপ্রিল ২০২৩

#

ছবি: সংগৃহীত

প্রতি বছরই ঈদে মান্নাতের বাইরে ভিড় জমান বলিউড বাদশাহ শাহরুখ খানের ভক্তরা। তাকে এক ঝলক দেখতে সকাল থেকেই শুরু হয় ভক্তদের অপেক্ষা। কোনোবারই ভক্তদের নিরাস করেন না শাহরুখ। এবারও তার ব্যতিক্রম ঘটলো না। ভক্তদের দেখা দিলেন কিং খান।

শনিবার ভক্তদের সেই ভিড় সামাল দিতে কষ্ট পোহাতে হয়েছে পুলিশকে। সন্ধ্যা নামার আগে ভক্তদের সামনে আসেন শাহরুখ। চিরাচরিত নিয়মেই মান্নাতের বাইরে এসে সালাম জানালেন তিনি। এসময় তার পরনে ছিলো সাদা টি-শার্ট ও কালো প্যান্ট।

হাসিমুখে শাহরুখ ক্যামেরার সামনে পোজ দিয়েছেন। এসময় তার সাথে ছিল ছোট ছেলে আব্রাম খান। প্রিয় তারকাকে এক ঝলক দেখেই ভক্তদের বাঁধ ভাঙল উচ্ছ্বাসের।

দুটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন শাহরুখ। 

চলতি বছরটা তার দারুণ কাটছে। চার বছর পর পর্দায় ফিরে পাঠান সিনেমায় বাজিমাত করেছেন তিনি। তার এই সিনেমা ভারত ও বিদেশ মিলিয়ে এক হাজার কোটি রুপির বেশি আয় করেছে।

বর্তমানে জওয়ান সিনেমায় কাজ করছেন শাহরুখ। এরপরেই আসছে রাজকুমার হিরানির ডানকি। দুটি সিনেমাই চলতি বছর মুক্তি পাওয়ার কথা রয়েছে।

এম/

আরো পড়ুন:

ঈদে হল বুকিংয়ে এগিয়ে ‘লিডার,আমিই বাংলাদেশ’

ঈদের দিন শাহরুখ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250