শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন *** সমুদ্রের উচ্চতার সঙ্গে সংকল্প আরও দৃঢ় হোক, পদক্ষেপ তার চেয়ে দ্রুত: বিশ্বনেতাদের তারেক রহমান *** নিউইয়র্কে তারেক রহমান, সেখানেই আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনার ভার্চুয়াল বৈঠক *** এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব *** রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে

ঈদের দিনের সাজ পরিকল্পনা

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০৬ অপরাহ্ন, ২৯শে জুন ২০২৩

#

ছবি: সংগৃহীত

উৎসবের দিনে সাজ না হলে কি চলে! হালকা হোক কিংবা জমকালো, সাজ তো থাকবেই। বিশেষ করে তরুণীরা নিজেকে পছন্দের সাজে সাজাতে বেশি পছন্দ করেন। যেকোনো উৎসবে সাজের উপলক্ষ খুঁজে বেড়ান তারা। ঈদের দিন কাজের ব্যস্ততা, অতিথি আপ্যায়ন ইত্যাদির ভিড়েও তাই নিজেকে একটুখানি পরিপাটি করে সাজিয়ে নিতে চান সবাই। উৎসবের দিনটিতে সাজ কেমন হতে পারে, চলুন জেনে নেওয়া যাক-

নতুন পোশাক তো পরবেনই, তার সঙ্গে মিলিয়ে সাজুন। গরমটা যদি বেশি থাকে তবে হালকা মেকআপ বেছে নেওয়াই ভালো। চুল আগের দিনই শ্যাম্পু করে নেবেন। এতে ঈদের দিন ঝলমলে চুল পাওয়া সহজ হবে। ঈদের সকালে সাজ খুব ভারী যেন না হয় সেদিকে খেয়াল রাখবেন। সকাল সকাল ভারী সাজ দেখতে কিম্ভুতকিমাকার লাগবে। তাই সকালের স্নিগ্ধতার সঙ্গে সামঞ্জস্য রেখে সাজুন। প্রথমে মুখ ধুয়ে নিন। এরপর সিরাম দিয়ে কিছুক্ষণ রেখে তারপর ময়েশ্চারও ব্যবহার করুন। ফেস সেট হয়ে গেলে BB Cream ব্যবহার করতে পারেন। তাতে হালকা মেকআপের লুক আসবে। ন্যাচারাল লুক ধরে রাখতে ডাস্ট পাউডার বা ফেস পাউডার ব্যবহার করতে পারেন। পোশাকের সঙ্গে মিলিয়ে চোখের পাতায় শ্যাডো দিতে পারেন। তবে তা হালকা রঙের হওয়াই ভালো। চোখে টানতে পারেন হালকা কাজল। ঠোটের লিপস্টিকের জন্য ন্যুড কালার বেশি মানানসই হবে। সকালে চুল খোলা না রেখে বেঁধে রাখলেই দেখতে বেশি ভালো লাগবে।

দুপুরের সাজ কেমন হবে

দুপুরের সাজেও সকালের মতো ন্যাচারাল লুক ধরে রাখার চেষ্টা করুন। দিনের আলোয় কড়া মেকআপ দেখতে ভালো লাগবে না। দুপুরের সাজে ভালো মানের বিবি অথবা সিসি ক্রিম ব্যবহার করতে পারেন। এটি ত্বকে ইনস্ট্যান্ট গ্লো এনে দেবে। দুপুরের সময়টাতে গরম হলে আরামদায়ক কোনো চুল বাঁধার ধরন বেছে নিন। কারণ এসময় চুল ছেড়ে রাখলে আরও বেশি গরম লাগতে পারে। পোশাক হিসেবে এসময় শাড়ি বেছে নিতে পারেন অথবা আপনার জন্য স্বাচ্ছন্দ্যদায়ক কিছু।

জমকালো রাতের সাজ

রাতে সাজটা জমকালো হতেই পারে। এসময় আপনি মন ভরে সাজতে পারেন। বেছে নিতে পারেন গর্জিয়াস কোনো পোশাক। রাতের সাজে বেজকে ফোকাস করুন। ফাউন্ডেশন, প্যানকেক কিংবা প্যানস্টিক দিয়ে বেজ করুন। মুখে যদি কোনো দাগ থাকে তবে তা কনসিলার দিয়ে ঢেকে দিন। রাতে চোখের সাজটা গাঢ় করতে পারেন। এতে দেখতে অভিজাত লাগবে। তবে চোখে আর ঠোঁটে একইসঙ্গে গাঢ় রঙ ব্যবহার করবেন না। কারণ তাতে দেখতে অদ্ভুত দেখায়। চোখে গাঢ় সাজ হলে ঠোঁটে সব সময় হালকা রঙের লিপস্টিক পরবেন। রাতের সাজে পরতে পারেন ভারী কোনো গহনাও।

আরো পড়ুন: একটি শাড়ি পরাতেই নেন ২ লাখ টাকা!

ঈদ মানে আনন্দ। তাই সবাইকে নিয়ে আনন্দে থাকার চেষ্টা করুন। সাজলে মন ভালো থাকে। আর কারও জন্য না হোক, নিজেকে ভালো রাখার জন্য হলেও ঈদের দিনটাতে সাজুন। দাওয়াত থাকলে সেগুলোতে যাওয়ার চেষ্টা করুন। বাড়িতে অতিথি এলে হাসিমুখে আপ্যায়ন করুন। ভালো কাটুক আপনার ঈদ।

এম এইচ ডি/ আইকেজে 

টিপস সাজ পরিকল্পনা ঈদুল আজহা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার

🕒 প্রকাশ: ০৮:৫৫ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’

🕒 প্রকাশ: ০৮:১৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

সেমিফাইনালেই থামলেন বাংলাদেশের দ্রুততম মানব

🕒 প্রকাশ: ০৭:১১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার

🕒 প্রকাশ: ০৭:০২ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই

🕒 প্রকাশ: ০৬:৫০ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250