শুক্রবার, ২৩শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশে বেসরকারি খাতে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান *** রুয়েটের বাসে প্রধানমন্ত্রী, ‘স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যের জেরে আইনের আওতায় বাবা-ছেলে *** প্রধানমন্ত্রীর কাছাকাছি যাওয়ার চেষ্টা, মিরপুরে গ্রেপ্তার ১ *** প্রধানমন্ত্রীর জাপান সফরকালে রাষ্ট্রদূতকে ঢাকায় রাখার সিদ্ধান্ত *** মাজারের সিন্দুক ও মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরি *** এআই-ছবি ছড়িয়ে ঘৃণা উসকে দেওয়া সব ধর্মের জন্য অবমাননাকর: রুমিন ফারহানা *** সাজেকে পর্যটক ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর গুলি, ৩ হাজার পর্যটক উদ্ধার *** সাজেককে ঘিরে ‘কী হচ্ছে’, প্রশ্ন শফিকুর রহমানের *** সৌদি আরবে ১২ বছরে ২০৮৪ জনের মৃত্যুদণ্ড, চলতি বছরের প্রথম ছয় মাসেই ১০০ *** সারোগেসি পদ্ধতিতে প্রথম সন্তানের অপেক্ষায় নেদারল্যান্ডসের প্রথম সমকামী প্রধানমন্ত্রী

উইম্বলডন ফাইনাল দেখতে গিয়ে প্রিয়ঙ্কার সাথে একি কাণ্ড ঘটালেন নিক!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:১৮ অপরাহ্ন, ১৬ই জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

বলিউড ছেড়ে হলিউডই এখন প্রিয়ঙ্কা চোপড়ার কর্মক্ষেত্র। স্বামী নিক জোনাস ও কন্যা মালতীকে নিয়ে সংসার পেতেছেন লস এঞ্জেলেসে। নিজের তুলনায় ১১ বছরের ছোট নিককে বিয়ে করার জন্য কম নিন্দেমন্দ শুনতে হয়নি অভিনেত্রীকে।

তবে শত্রুর মুখে ছাই দিয়ে দিব্যি সংসার করছেন অভিনেত্রী। শুধু তা-ই নয়, বিভিন্ন সময় প্রিয়ঙ্কার প্রতি মুগ্ধতা প্রকাশ্যে ব্যক্ত করেছেন নিক। এবার প্রিয়ঙ্কার চুল নিয়ে এমন এক কাণ্ড করলেন তিনি, যা দেখে ‘যোগ্য স্বামী’র তকমা জুটেছে তাঁর।

আরো পড়ুন: শাকিবের সঙ্গে ফাঁস হওয়া ভিডিও নিয়ে মুখ খুললেন অপু

শনিবার উইম্বলডন মহিলা টেনিসের ফাইনাল দেখতে যান নিক-প্রিয়ঙ্কা। মাঠে যাওয়ার আগে গাড়িতে স্ত্রীর চুল ঠিক করে দিচ্ছেন নিক। গোটা ঘটনা ক্যামেরাবন্দি করলেন প্রাক্তন বিশ্বসু্ন্দরী। কখনও প্রিয়ঙ্কার চুলে স্প্রে দিচ্ছেন।

কখনও অভিনেত্রীর চুল বেঁধে দিচ্ছেন। মাঝেমধ্যে মোবাইলের টর্চ জ্বালিয়ে ভাল করে দেখেও নিচ্ছেন। এক এক সময় চুলে টান পড়ায় ‘ওহ্‌’ বলে চিৎকার করে ওঠেন প্রিয়ঙ্কা। তবে মাঠে প্রবেশ করার আগে স্ত্রীর চুল পরিপাটি করে দেন নিক। স্ত্রীর প্রতি এমন যত্ন দেখে নিককে ভালবাসা উজাড় করে দিয়েছেন অনুরাগীরা।

নিক তাঁর সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় উইম্বলডন মহিলা ফাইনালের একগুচ্ছ ছবি ভাগ করে নিয়েছেন। যার মধ্যে একটি ছিল নিক-প্রিয়ঙ্কার নিজস্বী, অপরটি ম্যাচের দু’টি রয়্যাল বক্সের টিকিট। সঙ্গে একটি ভিডিও, যেখানে মার্কেটা ভন্ড্রোসোভাকে ট্রফি নিতে দেখা গেল। শেষের ছবিটিতে প্রিয়ঙ্কা এবং নিককে দেখা গেল ট্রফির সামানে হাসিমুখে পোজ় দিতে।

এসি/ আইকেজে /


উইম্বলডন প্রিয়ঙ্কা নিক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250