রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাবেক প্রিন্স অ্যান্ড্রুর দুই মেয়ের সঙ্গেও কুখ্যাত এপস্টেনের দেখাসাক্ষাৎ ছিল *** তারেক রহমানকে নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ *** ক্ষমতায় গেলে ‘বিডিআর’ নাম পুনর্বহাল করবে বিএনপি *** পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী, প্রশ্ন আজহারির *** যৌন হয়রানির অভিযোগে বেরোবির ২ শিক্ষককে বরখাস্ত *** ‘আসমানে ফয়সালা হয়ে গেছে তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী’ *** ‘বিএনপিকে খুঁজে বের করতে হবে দলটির ভেতরে জামায়াতের হয়ে কারা কাজ করছে’ *** গণভোটে ‘না’ ভোট দেওয়া কোনো অপরাধ নয়: বায়তুল মোকাররমের খতিব *** এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত *** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

উচ্চতার জন্য আমার প্রেম ভেঙেছিল : মৌসুমী হামিদ

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:২৮ অপরাহ্ন, ৬ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

মাস কয়েক আগে মৌসুমী হামিদ জানিয়েছিলেন বিয়ের ক্ষেত্রে লম্বা পাত্র চাই তার। উচ্চতা কমপক্ষে ছয় ফুট হতে হবে। কিন্তু প্রেম করেছিলেন নিজের চেয়ে কম উচ্চতা সম্পন্ন পুরুষের সঙ্গে। উচ্চতাজনিত সমস্যার কারণে সেই প্রেমিকও ছেড়ে গেছেন তাকে। সম্প্রতি মৌসুমী নিজেই সংবাদকর্মীদের জানিয়েছেন এ কথা।

 তিনি বলেন, ‘উচ্চতার জন্য আমার প্রেম ভেঙেছিল। আমি একটা প্রেম করতাম। ছেলেটা আমার চেয়ে উচ্চতায় ছোট ছিল। সে আমার উচ্চতার দোহাই দিয়ে ব্রেকআপ করেছিল। এটা খুব কষ্ট দিয়েছে।’

এর আগে কম উচ্চতা সম্পন্ন ছেলেদের নিয়ে নেতিবাচক মন্তব্য করে মৌসুমি বলেছিলেন, ‘পাঁচ ফুট নয় ইঞ্চি ছেলে লাগবে না। ছয় ফুট ছেলেই বিয়ে করব। বিয়ে করলে লম্বা ছেলেই বিয়ে করব। খাটো ছেলে কেন বিয়ে করব? লম্বা মানুষ ভালো মানুষ হয়।’

আরো পড়ুন: চলচ্চিত্র থেকে কেন সরে দাঁড়ালেন শাকিল খান, জানালেন কারণ

ক্যারিয়ারের মসৃণ সময়টি পার করছেন অভিনেত্রী মৌসুমী। এর আগে গুটিতে অভিনয় করে হয়েছেন প্রশংসিত। মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত ‘নয়া মানুষ’, ‘যাপিত জীবন’ ও ‘১৯৭১ সেই সব দিন’ছবিগুলো।

এসি/ আইকেজে 


মৌসুমী হামিদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250