শুক্রবার, ২৭শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘সবার আগে বাংলাদেশ’ নয়, ‘দলীয় ও গোষ্ঠীগত স্বার্থ’ নীতিতে চলছে: মাহফুজ আনাম *** ‘উত্তেজক বক্তা’ ফজলুর রহমানকে ঘিরে কী ঘটছে পাকিস্তানে *** প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী *** গাজীপুরে আজও দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ ২৫ কারখানা *** দিল্লিতে বসে চার লাখ নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ, শেখ হাসিনার সাংগঠনিক কৌশল কী *** মালয়েশিয়ায় ভিসা ও ওয়ার্ক পারমিটের শর্ত লঙ্ঘনে শীর্ষে বাংলাদেশিরা *** পুরুষ কর্মীদের ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ঘোষণা করল থালাপাতির সরকার *** সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়লো *** ভালুকায় শ্রমিক বিক্ষোভে পুলিশের বাধা, সাউন্ড গ্রেনেড-টিয়ারশেলে ছত্রভঙ্গ *** শুল্ক আরোপ ট্রাম্পের পলিটিক্যাল ক্যাম্পেইন এজেন্ডার অংশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

উত্তরাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা আজ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:০৯ পূর্বাহ্ন, ১২ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

দেশের উত্তর অঞ্চলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আজ। পাশাপাশি মধ্যাঞ্চলের অনেক এলাকাতেও বাড়তে পারে বৃষ্টি। আর চট্টগ্রাম ও উপকূলীয় জেলাগুলোয় সার্বিকভাবে বৃষ্টি কমলেও সেখানকার কোনো কোনো জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। 

শনিবার (১২ আগস্ট) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ওমর ফারুক গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে এসব তথ্য জানান। এসময় তিনি বলেন, ১৫ আগস্ট পর্যন্ত বৃষ্টি চলার সম্ভাবনা আছে। উত্তরাঞ্চলের রংপুর, রাজশাহী এবং ময়মনসিংহ, সিলেট ও ঢাকার বেশির ভাগ এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। চট্টগ্রামে ভারী বৃষ্টির কারণে কোথাও কোথাও পাহাড়ধসের আশঙ্কা আছে। তবে দেশের উপকূলীয় এলাকায় মৌসুমি বায়ু কিছুটা দুর্বল হয়েছে। ফলে সেখান থেকে সতর্কসংকেত সরিয়ে নেওয়া হয়েছে। নদীবন্দরেও কোনো সংকেত নেই।

তিনি আরো বলেন, মৌসুমি বায়ু এখনো সারা দেশে সক্রিয়। তবে মাসের শুরুতে এটি যেমন তীব্র শক্তি নিয়ে হাজির হয়েছিল, এখন আর তেমনটা নেই। মাঝারি শক্তি নিয়ে তা সারা দেশে সক্রিয় থাকায় দেশের বেশির ভাগ এলাকায় আজ বৃষ্টি ঝরতে পারে।উত্তরাঞ্চলে বৃষ্টি বাড়তে পারে।

এদিকে  টানা ১০ দিন ভারী বর্ষণের পর গতকাল শুক্রবার চট্টগ্রাম শহর বৃষ্টিহীন একটি দিন কাটিয়েছে । এদিন ঢাকায় সারা দিন মেঘের আনাগোনা থাকলেও বৃষ্টি হয়েছে সামান্য। দেশের সব মেঘ যেন উত্তরাঞ্চলের দিকে রওনা হয়েছে। সেখানে বৃষ্টি বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এম.এস.এইচ/


বৃষ্টিপাত উত্তরাঞ্চল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘সবার আগে বাংলাদেশ’ নয়, ‘দলীয় ও গোষ্ঠীগত স্বার্থ’ নীতিতে চলছে: মাহফুজ আনাম

🕒 প্রকাশ: ০৪:২৭ অপরাহ্ন, ২৭শে নভেম্বর ২০২৬

‘উত্তেজক বক্তা’ ফজলুর রহমানকে ঘিরে কী ঘটছে পাকিস্তানে

🕒 প্রকাশ: ১০:০৮ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৮:০২ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

গাজীপুরে আজও দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ ২৫ কারখানা

🕒 প্রকাশ: ০৭:৫১ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

দিল্লিতে বসে চার লাখ নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ, শেখ হাসিনার সাংগঠনিক কৌশল কী

🕒 প্রকাশ: ০৭:৩৭ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250