শুক্রবার, ২৭শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘সবার আগে বাংলাদেশ’ নয়, ‘দলীয় ও গোষ্ঠীগত স্বার্থ’ নীতিতে চলছে: মাহফুজ আনাম *** ‘উত্তেজক বক্তা’ ফজলুর রহমানকে ঘিরে কী ঘটছে পাকিস্তানে *** প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী *** গাজীপুরে আজও দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ ২৫ কারখানা *** দিল্লিতে বসে চার লাখ নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ, শেখ হাসিনার সাংগঠনিক কৌশল কী *** মালয়েশিয়ায় ভিসা ও ওয়ার্ক পারমিটের শর্ত লঙ্ঘনে শীর্ষে বাংলাদেশিরা *** পুরুষ কর্মীদের ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ঘোষণা করল থালাপাতির সরকার *** সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়লো *** ভালুকায় শ্রমিক বিক্ষোভে পুলিশের বাধা, সাউন্ড গ্রেনেড-টিয়ারশেলে ছত্রভঙ্গ *** শুল্ক আরোপ ট্রাম্পের পলিটিক্যাল ক্যাম্পেইন এজেন্ডার অংশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

উদ্বোধন হলো পুলিশের স্পেশাল ব্রাঞ্চের ওয়েবসাইট

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:৩৮ অপরাহ্ন, ২রা অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

পরিবর্তিত বিশ্বে নিত্যনতুন হুমকি ও চ্যালেঞ্জ কার্যকরভাবে মোকাবিলার ক্ষেত্রে যেকোনও সংস্থার জন্য স্ট্র্যাটেজিক প্ল্যান (নিরাপত্তা কৌশলগত পরিকল্পনা) অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি সংস্থার সক্ষমতা বৃদ্ধি ও কার্যক্ষমতা উন্নয়নে ভূমিকা রাখে। এ লক্ষ্যকে সামনে রেখে ‍পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) জন্য পাঁচ বছর মেয়াদি (২০২৩- ২০২৮) একটি স্ট্র্যাটেজিক প্ল্যান করা হয়েছে।

এ পরিকল্পনাকে সামনে রেখে সোমবার (২ অক্টোবর) রাজধানীর মালিবাগে এসবি প্রধান কার্যালয়ে স্পেশাল ব্রাঞ্চের ওয়েবসাইটের উদ্বোধন এবং স্ট্র্যাটেজিক প্ল্যান ও পরিদর্শন নির্দেশিকার মোড়ক উন্মোচন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

এ সময় বিশেষ অতিথি হিসেবে ছিলেন পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী। এছাড়াও ঢাকার পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্পেশাল ব্রাঞ্চের প্রধান অতিরিক্ত আইজিপি মো. মনিরুল ইসলাম।

এসবির কর্মকর্তারা বলেন, পেশাগত উৎকর্ষতা আনয়ন এবং প্রযুক্তিগত সক্ষমতা অর্জনের ক্ষেত্রে পুলিশ সুপার ডিএসবি/ইউনিট প্রধানের সফলতা মূল্যায়ণ; গোয়েন্দা তথ্য সংগ্রহ, বিশ্লেষণ ও গোয়েন্দা কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে সীমাবদ্ধতা ও অর্জন; গোয়েন্দা প্রশিক্ষণের উদ্যোগ গ্রহণ এবং তথ্য আদান-প্রদানের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা কার্যক্রম নিশ্চিত করতে পরিদর্শন একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি। ডিএসবি ম্যানুয়ালের আলোকে পরিদর্শন সংক্রান্ত এই নির্দেশিকা প্রণয়নের প্রয়োজনীয়তা অনুভূত হয়েছে। তারই পরিপ্রেক্ষিতে এ পরিদর্শন নির্দেশিকাটি প্রণীত হয়। এ উদ্যোগ বাস্তবায়নের ফলে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের মাধ্যমে স্পেশাল ব্রাঞ্চের কার্যক্রমে আরও গতি আসবে।

আরও পড়ুন: ৩৭৭ একর সম্পত্তি উদ্ধার করলো বরিশাল জেলা পুলিশ

তারা আরও জানান, বিভিন্ন তথ্য জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে তৈরি করা হয়েছে স্পেশাল ব্রাঞ্চ ওয়েবসাইট (www.specialbranch.gov.bd)। এই ওয়েবসাইটটি চারটি থিমের ওপর ভিত্তি করে নির্মাণ করা হয়েছে। থিমেটিক এরিয়া-১: মহান মুক্তিযুদ্ধ, রাজারবাগে মহান মুক্তিযুদ্ধে প্রথম প্রতিরোধ, ভাষা শহীদের চেতনানির্দেশক ও বিভিন্ন গুরুত্বপূর্ণ কেপিআইগুলোর ছবি, এসবির ইতিহাস, এসবি প্রধানের বক্তব্য, মিশন, ভিশন, বাংলাদেশ পুলিশ ও অন্যান্য অফিসের বিভিন্ন জনগুরুত্বপূর্ণ ওয়েবসাইটের লিংক রয়েছে। থিমেটিক এরিয়া-২: এক নজরে এসবি সেবা সম্পর্কিত বিভিন্ন উইংয়ের সংক্ষিপ্ত বিবরণ দেওয়া রয়েছে। এছাড়াও এফএকিউ (FAQ) সম্পর্কিত তথ্য সন্নিবেশিত হয়েছে। থিমেটিক এরিয়া-৩: ‘অনার অ্যান্ড প্রাইড’। বাংলাদেশ পুলিশের আত্মত্যাগ ও সম্মানের বিষয়গুলো এই এরিয়াতে অন্তর্ভুক্ত হয়েছে। মুক্তিযুদ্ধে বাংলাদেশ পুলিশের শাহাদাতবরণকারী সদস্যদের নাম ও বীরত্বপূর্ণ ভূমিকা, প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ পুলিশে আত্মত্যাগ, বাংলাদেশ পুলিশের স্বাধীনতা পদক অর্জন, প্রতি বছর কর্তব্যকালীন অবস্থায় আত্মত্যাগকারী বাংলাদেশ পুলিশের সদস্যদের তালিকা ও সংক্ষিপ্ত বিবরণ এবং অন্যান্য যেকোনও অর্জন এখানে সন্নিবেশিত হবে। থিমেটিক এরিয়া-৪: যোগাযোগ ও তথ্যবিনিময়। এটি একটি ইন্টার অ্যাকটিভ প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহৃত হবে। এ ক্ষেত্রে লগইন আইডি থাকবে। এছাড়া বাংলাদেশে বসবাসরত বা প্রবাসী যেকোনও নাগরিক, বিদেশি যেকোনও নাগরিক তথ্য জানাতে চাইলে নিজের পরিচয় গোপন করে অথবা পরিচয় দিয়ে এই প্ল্যাটফর্মে তথ্য আদান-প্রদান করতে পারবেন। অ্যাডমিনিস্ট্রেটিভ প্যানেল যেকোনও তথ্যের বিষয়ে দ্রুততম সময়ে ব্যবস্থা নেবেন। এই ওয়েবসাইটে পাসপোর্ট, ভিসা, দ্বৈত নাগরিকত্বসহ বিভিন্ন প্রাসঙ্গিক নিয়ম ও জনগুরুত্বপূর্ণ তথ্য সন্নিবেশিত থাকবে। এছাড়াও ওয়েবসাইটে প্রকাশিত তথ্য ইংরেজির পাশাপাশি বিভিন্ন ভাষায় অনুবাদযোগ্য হওয়ায় সহজেই দেশি-বিদেশি সেবা প্রত্যাশীরাও তথ্য পাবেন।


একে/


বাংলাদেশ পুলিশ ওয়েবসাইট স্পেশাল ব্রাঞ্চ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘সবার আগে বাংলাদেশ’ নয়, ‘দলীয় ও গোষ্ঠীগত স্বার্থ’ নীতিতে চলছে: মাহফুজ আনাম

🕒 প্রকাশ: ০৪:২৭ অপরাহ্ন, ২৭শে নভেম্বর ২০২৬

‘উত্তেজক বক্তা’ ফজলুর রহমানকে ঘিরে কী ঘটছে পাকিস্তানে

🕒 প্রকাশ: ১০:০৮ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৮:০২ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

গাজীপুরে আজও দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ ২৫ কারখানা

🕒 প্রকাশ: ০৭:৫১ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

দিল্লিতে বসে চার লাখ নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ, শেখ হাসিনার সাংগঠনিক কৌশল কী

🕒 প্রকাশ: ০৭:৩৭ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250