সোমবার, ৯ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইএএসডির জরিপে বিএনপি জোট ২০৮, জামায়াত জোট পেতে পারে ৪৬টি আসন *** নির্বাচন নিয়ে ভবিষ্যদ্বাণী—কে এগিয়ে? *** ‘৬ জনকে হত্যা করার কথা জানান র‍্যাব-ফেরত এক সেনা কর্মকর্তা’ *** পর্যবেক্ষক সংস্থা নিয়ে বিতর্ক, ‘পাশা’র প্রেমে প্রশ্নবিদ্ধ ইসি *** যানজটের কারণে প্রথম আলো-ডেইলি স্টারে সময়মতো অফিসারদের পাঠাতে পারিনি: ডিএমপি কমিশনার *** ডমিনিকার নাগরিকত্ব গ্রহণের অভিযোগ, নাহিদ ইসলামের প্রার্থিতা বাতিল চেয়ে রিট *** ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল নিতে বাধা নেই: ইসি সানাউল্লাহ *** ‘এবার কি জামায়াত আমিরের জিহ্বা হ‍্যাক হয়েছে?’ *** ‘দিল্লি হবে খালিস্তান’—বার্তা দিয়ে ভারতের সংসদ ভবন ও ৯ স্কুলে বোমা হামলার হুমকি *** পাকিস্তানি সংবাদমাধ্যমের খবর: বাংলাদেশকে ক্ষতিপূরণ দেবে আইসিসি

উৎসবমুখর পরিবেশে ঢাকা রিপোর্টার্স ইউনিটির ভোট চলছে

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:০০ অপরাহ্ন, ৩০শে নভেম্বর ২০২৩

#

ঢাকায় কর্মরত রিপোর্টারদের সবচেয়ে বড় সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটির নির্বাচনের ভোটগ্রহণ চলছে।

রাজধানীর সেগুনবাগিচায় বৃহস্পতিবার (৩০শে নভেম্বর) সকাল ৯টা থেকে ডিআরইউর নসরুল হামিদ মিলনায়তনে ভোটগ্রহণ শুরু হয়। ভোট চলবে বিকেল ৫টা পর্যন্ত।

এবারের নির্বাচনে সভাপতির পদে প্রার্থী হয়েছেন চারজন। আর সাধারণ সম্পাদকের পদের জন্য প্রার্থী রয়েছেন তিনজন। কার্যনির্বাহী সদস্যের সাতটি পদের জন্য প্রার্থী হয়েছেন আটজন। 

সরেজমিনে দেখা গেছে, সকাল থেকে ডিআরইউ প্রাঙ্গণ ছিল প্রার্থীদের প্রচারণায় ব্যস্ত। ভোট শুরুর পর প্রার্থীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ভোটারদের কাছে ভোট চাচ্ছেন। সব মিলেয়ে ডিআরইউতে একটা উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

ডিআরইউর নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন মনজুরুল আহসান বুলবুল।

প্রার্থী যারা: 

সভাপতির পদের জন্য চার প্রার্থী হলেন, কবির আহমেদ খান, সাখাওয়াত হোসেন বাদশা, সৈয়দ শুকুর আলী শুভ এবং জহিরুল হক রানা।

সাধারণ সম্পাদকের পদের জন্য প্রার্থী রয়েছেন তিনজন। তারা হলেন, মাইনুল হাসান সোহেল, আব্দুল্লাহ আল কাফি ও মহিউদ্দিন।

সহ-সভাপতির পদে গাযী আনোয়ার, হালিম মোহাম্মদ এবং শফিকুল ইসলাম শামীম ভোট করছেন।

যুগ্ম সম্পাদকের একটি পদে মাইদুর রহমান রুবেল এবং মিজানুর রহমান (মিজান রহমান) ভোট করছেন। এছাড়া অর্থ সম্পাদক পদের জন্য লড়ছেন কামরুজ্জামান বাবলু এবং জাকির হুসাইন।

সাংগঠনিক সম্পাদক পদে আছেন চারজন। তারা হলেন, আবদুল হাই তুহিন, হাসান জাবেদ, খালিদ সাইফুল্লাহ এবং এম এম জসিম।

এছাড়া দপ্তর সম্পাদক পদে শাহাবুদ্দিন মাহতাব এবং রফিক রাফি, নারী বিষয়ক সম্পাদক পদে মাহমুদা ডলি এবং রোজিনা রোজী, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মেসবাহ উল্লাহ শিমুল এবং সুশান্ত কুমার সাহা, তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক পদে রাশিম (রাশিম মোল্লা) এবং এস এম মোস্তাফিজুর রহমান (সুমন), ক্রীড়া সম্পাদক পদে মাকসুদা লিসা এবং মাহবুবুর রহমান, অপ্যায়ন সম্পাদক পদে আমিনুল হক ভূঁইয়া এবং মোহম্মেদ ছলিম উল্লাহ (মেজবাহ), কল্যাণ সম্পাদক পদে তানভীর আহমেদ এবং নার্গিস জুঁই প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এর আগে কোনো প্রার্থী না থাকায় সাংস্কৃতিক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মনোয়ার হোসেন।

অন্যদিকে কার্যনির্বাহী সদস্যের সাতটি পদের জন্য প্রার্থী রয়েছেন আটজন। তারা হলেন- দেলোয়ার হোসেন মহিন, ফারহানা ইয়াছমিন (জুঁথী), হাবিবুর রহমান (হাবিব রহমান), হাসান ইমাম ইমরান, শরীফুল ইসলাম, মুহিববুল্লাহ মুহিব, রফিক মৃধা ও সাঈদ শিপন।

ওআ/

ঢাকা রিপোর্টার্স ইউনিটি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250