সোমবার, ২১শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাড়ছে হুতিদের হামলা, যুক্তরাষ্ট্রের হুমকির মুখে ইরানের হুঁশিয়ারি *** জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** সাগরে শক্তিশালী হচ্ছে লঘুচাপ, ৬ অঞ্চলে ৬০ কিমি ঝড়ের আভাস *** আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে যেভাবে ছড়াল আগুন *** আশুলিয়ায় কাভার্ড ভ্যান থেকে ৬ লাশ উদ্ধার *** জিজ্ঞাসাবাদের জন্য প্রথম স্ত্রীসহ থানায় এমপি নজরুল *** সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা *** কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন *** শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ, পল্লবীতে বাসে আগুন *** ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

এআই ‘স্পিচ ট্রান্সলেশন’ মডেল চালু করছে মেটা

ডেস্ক নিউজ

🕒 প্রকাশ: ০৩:৫৮ অপরাহ্ন, ২৩শে আগস্ট ২০২৩

#

ছবিঃ সংগৃহীত

অডিও বা ভিডিও কল কিংবা বার্তা তাৎক্ষণিক অনুবাদ করে দেওয়ার জন্য স্পিচ ট্রান্সলেশন মডেল চালু করছে মেটা। কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক এই মডেলের মাধ্যমে এক ভাষার লেখা ও বক্তব্য অন্য ভাষায় অনুবাদ করা যাবে। 

মঙ্গলবার (২২ আগস্ট) ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ জানিয়েছেন, ’আজ আমরা সিমলেসএমফোরটি উন্মুক্ত করছি। এটি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক একটি মাল্টি মডেল। এর মাধ্যমে ভিন্ন ভাষাভাষীরা একে অপরের সঙ্গে সহজে যোগাযোগ করতে পারবেন।’এর ফলে মেটার মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে ভিন্ন ভাষাভাষীরা সহজেই একে অপরের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।  

মেটা জানিয়েছে, স্পিচ ট্রান্সলেশন মডেলটি শিগগিরই মেটার মালিকানাধীন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ও থ্রেডসে যুক্ত করা হবে। 

আরো পড়ুন: বিজ্ঞাপনে ক্লিক করে ১০ লাখ টাকা হারালেন তরুণী!

জানা গেছে, ১০০টি ভাষায় বার্তা অনুবাদ করতে পারে সিমলেসএমফোরটি। এর ফলে এক ভাষার বক্তব্য অন্য ভাষায় বার্তা আকারে পড়ার পাশাপাশি ৩৬টি ভাষার বক্তব্য অন্য ভাষায় অনুবাদ করে শোনা যাবে। শুধু তা–ই নয়, ১০০টি ভাষায় লেখা বার্তা অন্য ভাষায় পড়ারও সুযোগ মিলবে। 

মেটার তথ্যমতে, সিমলেসএমফোরটিতে ব্যবহার করা হয়েছে নো ল্যাংগুয়েজ লেফট বিহাইন্ড বা মডেল। এ মডেল ২০০টি ভাষার মধ্যে এক ভাষার লেখা থেকে অন্য ভাষার লেখা অনুবাদ করতে পারে। 

এসকে/ 



মেটা স্পিচ ট্রান্সলেশন মার্ক জাকারবার্গ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250