মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার

এক ইলিশের দাম সাড়ে ৭ হাজার টাকা!

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:০৮ অপরাহ্ন, ২৫শে মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরে মেঘনা নদী থেকে ধরা পড়া একটি ইলিশ মাছ ৭ হাজার ৪৫০ টাকায় বিক্রি হয়েছে। বুধবার (২৪ মে) সন্ধ্যায় জেলার কমলনগরের মতিরহাট মাছঘাটে ২ কেজি ৩শ গ্রাম ওজনের মাছটি নিলামে এই দামে বিক্রি হয়। আব্দুস ছাত্তার নামে এক জেলে মাছটি বিক্রির জন্য ওই ঘাটে নিয়ে আসেন।

জানা গেছে, স্থানীয় দাদনদার আবদুল মালেকের বাক্সতে মাছটির ডাক ওঠে। সর্বোচ্চ দামে এক বেপারি মাছটি কিনে নেন। তিনি ঢাকায় পাঠিয়ে মাছটি বিক্রি করবেন বলে জানান। মাছটি ঘাটে নিয়ে আসা হলে এক নজর দেখতে মৎস্য ব্যবসায়ী  এবং স্থানীয়রা ভীড় করেন।  

জেলে আব্দুস সাত্তার জানান, মাছ ধরার জন্য প্রতিদিন তিনি ট্রলার নিয়ে মেঘনা নদীতে নামেন। নদীতে আশানুরূপ ইলিশ মাছ পাওয়া না গেলেও বুধবার বিকেলের দিকে তার জালে একটি বড় ইলিশ মাছ উঠে আসে। এ সময়টাতে সাধারণত এতো বড় আকারের ইলিশ মাছ মেঘনায় পাওয়া যায় না। এছাড়া নদীতে মাছের অকাল থাকায় বেপারীদের কাছে বড় মাছের চাহিদা বেশি। তাই চড়া দামে মাছটি বিক্রি করতে পেরেছেন।

আরো পড়ুন: রাজবাড়ীতে পদ্মার ২২ কেজির পাঙ্গাস বিক্রি হলো ৩২ হাজারে

মতিরহাটের দাদনদার আব্দুল মালেক বলেন, তার দাদন দেওয়া জেলে আব্দুর সাত্তার বড় মাছটি বিক্রির জন্য ঘাটে নিয়ে আসেন। চলতি মৌসুমে এত বড় মাছ এ অঞ্চলের আর কারো জালে ধরা পড়েনি। বড় সাইজের মাছ কম থাকায় এ মাছটি বেশি দামে বিক্রি করা গেছে।

এম এইচ ডি/

ইলিশ মাছ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে

🕒 প্রকাশ: ১২:১০ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায়

🕒 প্রকাশ: ১১:২৯ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা

🕒 প্রকাশ: ০৮:৫৮ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয়

🕒 প্রকাশ: ০৮:৪০ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250