শুক্রবার, ২৩শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশে বেসরকারি খাতে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান *** রুয়েটের বাসে প্রধানমন্ত্রী, ‘স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যের জেরে আইনের আওতায় বাবা-ছেলে *** প্রধানমন্ত্রীর কাছাকাছি যাওয়ার চেষ্টা, মিরপুরে গ্রেপ্তার ১ *** প্রধানমন্ত্রীর জাপান সফরকালে রাষ্ট্রদূতকে ঢাকায় রাখার সিদ্ধান্ত *** মাজারের সিন্দুক ও মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরি *** এআই-ছবি ছড়িয়ে ঘৃণা উসকে দেওয়া সব ধর্মের জন্য অবমাননাকর: রুমিন ফারহানা *** সাজেকে পর্যটক ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর গুলি, ৩ হাজার পর্যটক উদ্ধার *** সাজেককে ঘিরে ‘কী হচ্ছে’, প্রশ্ন শফিকুর রহমানের *** সৌদি আরবে ১২ বছরে ২০৮৪ জনের মৃত্যুদণ্ড, চলতি বছরের প্রথম ছয় মাসেই ১০০ *** সারোগেসি পদ্ধতিতে প্রথম সন্তানের অপেক্ষায় নেদারল্যান্ডসের প্রথম সমকামী প্রধানমন্ত্রী

এক ফ্রেমে দুই বাংলার শিল্পী অর্ণব-অরিজিৎ, চমকের অপেক্ষায় ভক্তরা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:২৭ অপরাহ্ন, ২১শে জুন ২০২৩

#

ছবি: সংগৃহীত

এক ফ্রেমে ধরা দিলেন দুই বাংলার জনপ্রিয় দুই সঙ্গীত শিল্পী অরিজিৎ সিং ও শায়ান চৌধুরী অর্ণব। তাদেরকে একসঙ্গে দেখে হৈ চৈ উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। 

মঙ্গলবার (২০ জুন) বিকেলে শায়ান চৌধুরী অর্ণব তার ফেসবুক পেজ থেকে একটি ছবি শেয়ার করেন। যেখানে সংগীত জগতের এই দুই তারকাকে একসঙ্গে দেখা গেছে। অর্ণব জানান, তিনি ছিলেন জিয়াগঞ্জে (অরজিতের গ্রামের বাড়ি), অরিজিৎ সিংয়ের কাছেই।

ছবির ক্যাপশনে এই সংগীত তারকা লিখেছেন, এতদিন পর দেখা। একটা দারুণ সময় উপহার দেওয়ার জন্য অরিজিৎ তোমাকে ধন্যবাদ। গেল সন্ধ্যাটা অসাধারণ কেটেছে। ইচ্ছা করছিল তোমার সঙ্গে আরো কিছুটা সময় থাকার।

অর্ণব তার স্ট্যাটাসে আরো যোগ করেন, কী মজার-মজার সব খাবার এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, তোমাদের সকলের সঙ্গে দেখা হওয়াই যেন একটা উপহার। তোমাকে খুব তাড়াতাড়ি গানটা পাঠাচ্ছি। ভালোবাসা তোমাকে।

দুই তারকাকে একসঙ্গে দেখতেই চমকের অপেক্ষা করছেন ভক্তরা। তাদের সকলেরই প্রশ্ন, জুটি বেঁধে একসঙ্গে কোনো গান নিয়ে হাজির হবেন কি-না তারা? যদিও তাদের সেই সকল প্রশ্নের উত্তর দেননি অর্ণব-অরিজিতের কেউই। তারাও যেন ভক্তদের অপেক্ষাতেই রাখতে চাইলেন। 

এসি/আইকেজে 

আরো পড়ুন: বিশ্বসংগীত দিবস আজ 

অর্ণব অরিজিৎ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250